AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Keshav Maharaj: IPLএর আগে রামলালার শরণে প্রোটিয়া তারকা, অযোধ্যায় দিলেন পুজো

LSG, IPL 2024: প্রোটিয়া তারকা কেশব মহারাজের ভারতের সঙ্গে আলাদাই টান রয়েছে। তিনি রামভক্তও। দেশে এসে তিনি যোগ দিয়েছেন লখনউ সুপার জায়ান্টস টিমে। তিনি ভারতে আসার পর যখন লখনউ টিমে যোগ দিয়েছিলেন, তাঁকে রাম ভজনের মাধ্যমে স্বাগত জানানো হয়েছিল।

Keshav Maharaj: IPLএর আগে রামলালার শরণে প্রোটিয়া তারকা, অযোধ্যায় দিলেন পুজো
IPLএর আগে রামলালার শরণে প্রোটিয়া তারকা, অযোধ্যায় দিলেন পুজো
| Updated on: Mar 21, 2024 | 1:25 PM
Share

কলকাতা: ভারতীয় বংশোদ্ভূত কেশব মহারাজ (Keshav Maharaj) বর্তমানে ভারতে এসেছেন। প্রোটিয়া তারকার ভারতের সঙ্গে আলাদাই টান রয়েছে। তিনি রামভক্তও। দেশে এসে তিনি যোগ দিয়েছেন লখনউ সুপার জায়ান্টস টিমে। তিনি ভারতে আসার পর যখন লখনউ টিমে যোগ দিয়েছিলেন, তাঁকে রাম ভজনের মাধ্যমে স্বাগত জানানো হয়েছিল। এ বার কেশব মহারাজ সোজা পৌঁছে গেলেন রামলালার শরণে। আইপিএল শুরু হওয়ার আগে অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরে গিয়ে পুজো দিলেন প্রোটিয়া তারকা। নিজের ইন্সটাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন মহারাজ। সোশ্যাল মিডিয়ায় যা ভাইরাল হয়েছে।

ভারতীয় সংস্কৃতি একাধিক বিদেশি ক্রিকেটার পছন্দ করেন। সেই তালিকায় ওপরের দিকে রয়েছেন প্রোটিয়া ক্রিকেটার কেশব মহারাজ। এর আগে জানুয়ারিতে যখন রামমন্দির উদ্বোধন হয়েছিল সেই সময় কেশব মহারাজ সেখানে আসার ইচ্ছে প্রকাশ করেছিলেন। আজ তাঁর সেই ইচ্ছেপূরণ হল। ভক্তিভরে করজোড়ে রামলালার কাছে প্রার্থনা করেছেন কেশব মহারাজ। ঈশ্বরে ভক্তির কথা বরাবর শোনা গিয়েছে কেশব মহারাজের মুখে। অতীতেও ভারতে যতবারই এসেছেন, মহারাজ পৌঁছে গিয়েছেন কোনও না কোনও মন্দিরে।

এর আগে বহুবার এমনটা হয়েছে যে, কেশব মহারাজ যখনই তাঁর দেশের হয়ে খেলতে নেমেছেন, সেই সময় ডিজে ‘রাম সিয়া রাম’ গানটি বাজিয়েছেন। গত বছরের ডিসেম্বরে ভারতের প্রোটিয়া সফরে এক ওডিআই ম্যাচে লোকেশ রাহুল উইকেটকিপিং করার সময় ব্যাট করতে আসেন মহারাজ। সেই সময় ডিজে ‘রাম সিয়া রাম’ গানটি চালান। যা শুনে রাহুল তাঁকে প্রশ্ন করেন, সব সময় তিনি মাঠে নামলে এই গান ডিজে বাজান? তাতে মহারাজ হ্যাঁ বলেন।

এ বার দেখার আইপিএলের আগে রামলালার আশীর্বাদ নিয়ে কেশব মহারাজ খেলার সুযোগ পান কিনা। চমকপ্রদ হলেও, লখনউ আইপিএলের নিলামে কেশব মহারাজকে কেনেনি। তিনি আইপিএল নিলামে বেস প্রাইস রেখেছিলেন ৫০ লক্ষ টাকা। কিন্তু দল পাননি। দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি লিগে লখনউ সুপার জায়ান্টসের ফ্র্যাঞ্চাইজি ডারবান সুপার জায়ান্টসের সদস্য তিনি। তাই আইপিএলের মরসুমে তিনি চলে এসেছেন ভারতে। লখনউয়ের কোনও ক্রিকেটার চোট পেলে হয়তো তিনি টিমে সুযোগ পেয়ে যেতেও পারেন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?