AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asian Cricket Council: ফের ব্রাত্য পিসিবি প্রধান মহসিন নকভি, কাকে উত্তরসূরি বাছলেন জয় শাহ?

১ ডিসেম্বর আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব অফিসিয়ালি নিয়েছেন জয় শাহ (Jay Shah)। তার ফলে স্বাভাবিকভাবেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) প্রধানের পদ খালি হয়ে গিয়েছিল। সেই দায়িত্বে এলেন কে?

Asian Cricket Council: ফের ব্রাত্য পিসিবি প্রধান মহসিন নকভি, কাকে উত্তরসূরি বাছলেন জয় শাহ?
Asian Cricket Council: ফের ব্রাত্য পিসিবি প্রধান মহসিন নকভি, কাকে উত্তরসূরি বাছলেন জয় শাহ?Image Credit: ICC
| Updated on: Dec 07, 2024 | 3:40 PM
Share

কলকাতা: ফের একবার পিছিয়ে পড়লেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি (Mohsin Naqvi)। একে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় কাটাতে পারেননি। তার উপর ব্রাত্যই থাকলেন তিনি। ১ ডিসেম্বর আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব অফিসিয়ালি নিয়েছেন জয় শাহ (Jay Shah)। তার ফলে স্বাভাবিকভাবেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) প্রধানের পদ খালি হয়ে গিয়েছিল। মাঝে ক্রিকেট মহলে শোনা গিয়েছিল পাক ক্রিকেট বোর্ডের প্রধান মহসিনকে এ বার দেখা যাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্টের ভূমিকায়। আদতে কিন্তু তেমনটা হল না। এসিসিতে জয়ের ফেলে যাওয়া মসনদে তা হলে বসলেন কে?

এশিয়ান ক্রিকেট কাউন্সিলে কাকে উত্তরসূরি বাছলেন জয় শাহ?

শ্রীলঙ্কা ক্রিকেটের প্রেসিডেন্ট শাম্মি সিলভা এ বার থেকে সামলাবেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধানের দায়িত্ব। এশিয়ান ক্রিকেট প্রধানের দায়িত্বে গত তিন বছর ছিলেন জয় শাহ। তাঁর নেতৃত্বে এসিসি এশিয়া কাপ ২০২৪-৩১ এর কমার্শিয়াল স্বত্বের ভ্যালুতে লাভ হয়েছিল। আরও সহজ করে বললে, জয় জমানায় বানিজ্যিকভাবে এসিসির কোষাগার অর্থে সমৃদ্ধ হয়েছে।

২০১৯ সাল থেকে এসিসির ফাইন্যান্স অ্যান্ড মার্কেটিং কমিটির চেয়ারম্যান ছিলেন শাম্মি। তিনি দীর্ঘদিন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দায়িত্বও পালন করেছেন। ফলে এশিয়ান ক্রিকেট কীভাবে কাজ করে তা নিয়ে শাম্মির ধারণা রয়েছে।

একে ভারতের কাছে হার, এশিয়াও হাতছাড়া হল পাকিস্তানের। যেহেতু কয়েকদিনের মধ্যে শোনা গিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হতে পারেন মহসিন নকভি, তাই এ নিয়ে বেশি আলোচনা হচ্ছে। জয় শাহ আইসিসির চেয়ারম্যান হওয়ায় এসিসির পদ ফাঁকা ছিল। নকভিকে টপকে দায়িত্ব নিলেন শ্রীলঙ্কার শাম্মি সিলভা। অনেকেই বলছেন এ আসলে জয়ের খেলা।

Follow Us