AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Axar Patel: সাক্ষাৎকার ছেড়ে পালিয়েছিল সিরাজ… বিশ্বজয়ের পর ঘটে যাওয়া অজানা গল্প ফাঁস করলেন অক্ষর প্যাটেল

Watch Video: সম্প্রতি নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ এর দ্বিতীয় সিজনের এক এপিসোডে বিশ্বজয়ী তারকারা অতিথি হিসেবে এসেছিলেন। সেখানেই ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল (Axar Patel) ফাঁস করেন, সিরাজের এক অজানা গল্প।

Axar Patel: সাক্ষাৎকার ছেড়ে পালিয়েছিল সিরাজ... বিশ্বজয়ের পর ঘটে যাওয়া অজানা গল্প ফাঁস করলেন অক্ষর প্যাটেল
Axar Patel: সাক্ষাৎকার ছেড়ে পালিয়েছিল সিরাজ... বিশ্বজয়ের পর ঘটে যাওয়া অজানা গল্প ফাঁস করলেন অক্ষর প্যাটেল
| Updated on: Oct 08, 2024 | 7:19 PM
Share

কলকাতা: কয়েক মাস আগে টি-২০ বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। এখনও ঘুরে ফিরে ভারতের বিশ্বজয়ের দিনের নানা ঘটনা সকলের সামনে আসছে। বার্বাডোজে ভারত বিশ্বজয় করার পর সকলে যে সময় সেলিব্রেশনে মেতে ছিলেন, তখন বিরাট চাপে পড়ে গিয়েছিলেন মহম্মদ সিরাজ। সম্প্রতি নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ এর দ্বিতীয় সিজনের এক এপিসোডে বিশ্বজয়ী তারকারা অতিথি হিসেবে এসেছিলেন। সেখানেই ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল (Axar Patel) ফাঁস করেন, সিরাজের এক অজানা গল্প। বিশ্বজয়ের পর সাক্ষাৎকার দিতে দিতে হঠাৎই নাকি তিনি পালিয়ে গিয়েছিলেন। কেন এমনটা করেছিলেন সিরাজ?

কপিল শর্মার কমেডি শো-তে এক এপিসোডে অতিথি ছিলেন রোহিত শর্মা, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, শিবম দুবে ও সূর্যকুমার যাদব। সেখানে অক্ষর প্যাটেল হাসতে হাসতে শোনান তাঁর ও সিরাজের ইংরেজিতে সাক্ষাৎকার দিতে গিয়ে কী অবস্থা হয়েছিল। অক্ষর বলেন, “সিরাজ সবাইকে বলছিল, ‘আরে ডিকে ভাই ইংরেজিতে আমার সাক্ষাৎকার নিল। এতজন রয়েছি আমরা। সবাই ইংরেজি পারে। আমাদের দু’জনকেই ইংরেজিতে বলার জন্য কেন ধরল, জানি না।”

এরপর কপিল শর্মা ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে প্রশ্ন করেন, তিনি ইংরেজিতে ডিকেকে সাক্ষাৎকার দিয়েছিলেন কিনা। উত্তরে বাঁ-হাতি স্পিনার বলেন, ‘হ্যাঁ সাক্ষাৎকার দিয়েছিলাম তো। তবে ওই সময় আমি নিজেই জানি না, কী বলেছিলাম। আর সিরাজ তো অর্ধেক সাক্ষাৎকার দিয়ে পালিয়ে গিয়েছিল। বুঝিয়েছিল যে ও যতটা ইংরেজি পারত, সেই কোটা পূরণ করে ফেলেছে।’ সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। ওই ভিডিয়োটি ভারতের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিক এক্স হ্যান্ডেলে শেয়ার করে হাসির কয়েকটি ইমোজি দিয়েছেন।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত