AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahmudullah: ভারতের মাটিতে একে একে খসে যাচ্ছে তারা, সাকিবের পর অবসর মাহমুদুল্লাহর

Mahmudullah Retirement: ৩৮ বছর বয়সী মাহমুদুল্লাহর বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ২০০৭ সালে। তিনি এখনও অবধি দেশের হয়ে ৫০ টি টেস্টে, ২৩২ টি ওডিআইতে এবং ১৩৯ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। বাংলাদেশ ক্রিকেট টিমের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার তিনি।

Mahmudullah: ভারতের মাটিতে একে একে খসে যাচ্ছে তারা, সাকিবের পর অবসর মাহমুদুল্লাহর
Mahmudullah: ভারতের মাটিতে একে একে খসে যাচ্ছে তারা, সাকিবের পর অবসর মাহমুদুল্লাহরImage Credit: X
| Updated on: Oct 08, 2024 | 6:06 PM
Share

কলকাতা: ভারত সফরে এসে কয়েক দিন আগে আন্তর্জাতিক টি-২০ (T20) ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ বার তাঁর তালিকায় নাম লেখালেন আরও এক বাংলাদেশি ক্রিকেটার। আজ, মঙ্গলবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশের সিনিয়র তারকা অলরাউন্ডার মাহমুদুল্লাহ। গোয়ালিয়রে টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে প্রথম টি-২০-তে খেলেছিলেন মাহমুদুল্লাহ (Mahmudullah)। এ বার ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলে এই ফর্ম্যাটকে বিদায় জানাবেন তিনি।

নয়াদিল্লিতে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টি-২০ ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে নিজের অবসরের কথা ঘোষণা করেছেন মাহমুদুল্লাহ। টি-টোয়েন্টি কেরিয়ারের শেষ ম্যাচ মাহমুদুল্লাহ খেলবেন হায়দরাবাদে, শনিবার। বাংলাদেশের সিনিয়র তারকা ক্রিকেটার নিজের টি-২০-তে অবসরের কথা জানাতে গিয়ে বলেন, ‘এই সিরিজের শেষ ম্যাচ খেলে আমি আন্তর্জতিক টি-২০ ক্রিকেটকে অবসর জানাব। এটা পূর্বপরিকল্পিত ছিল। এই ফর্ম্যাট থেকে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়। আমি ওডিআইতে মনোনিবেশ করব।’

একইসঙ্গে বাংলাদেশের অলরাউন্ডার মাহমুদুল্লাহ জানান, আসলে তিনি টি-২০ ক্রিকেট থেকে নিজের অবসরের সিদ্ধান্ত ভারত সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলেন। নিজের পরিবার, কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছেন।

৩৮ বছর বয়সী মাহমুদুল্লাহর বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ২০০৭ সালে। তিনি এখনও অবধি দেশের হয়ে ৫০ টি টেস্টে, ২৩২ টি ওডিআইতে এবং ১৩৯ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। বাংলাদেশ ক্রিকেট টিমের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার তিনি। একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস দেখা গিয়েছে তাঁর ব্যাটে। বাংলাদেশের প্রাক্তন টি-২০ ক্যাপ্টেন টেস্ট কেরিয়ারে ইতি টেনেছেন ২০২১ সালে। এ বার দেশের হয়ে টি-২০ ফর্ম্যাটকেও বিদায় জানালেন। নিজেই জানিয়েছেন, খেলা চালিয়ে যাবেন ওডিআইতে।

Follow Us
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?