AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BCCI : জিম্বাবোয়ের বিরুদ্ধে সূচি ঘোষণা করল বিসিসিআই, আইপিএল খেলা ভারতীয় ক্রিকেটারদের জন্য বড় সুযোগ!

IND vs ZIM : ভারতের ক্ষেত্রে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে ডাকা হতে পারে। চলছে আইপিএল। এই টুর্নামেন্ট থেকেই কিছু উদীয়মান তারকাকে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ভাবা হতে পারে। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের কথা মাথায় রেখেই হার্দিক পান্ডিয়া ও যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়ার কথা ভাবতে পারে বোর্ড, তাঁদের বদলে নতুন ক্রিকেটারদের আইপিএলের পারফরম্যান্স দেখে দলে নেওয়ার কথা ভাবতে পারে বোর্ড।

BCCI : জিম্বাবোয়ের বিরুদ্ধে সূচি ঘোষণা করল বিসিসিআই, আইপিএল খেলা ভারতীয় ক্রিকেটারদের জন্য বড় সুযোগ!
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Apr 01, 2026 | 3:35 PM
Share

কলকাতা : চলছে আইপিএল সিজন। তার মধ্যেই বিসিসিআই ঘোষণা করে দিল, ভারতীয় টি-টোয়েন্টি দলের পরবর্তী সূচি। বিসিসিআই জানিয়েছে, ভারত এবছরের জুলাই মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে জিম্বাবোয়ে যাবে। ২০২৪ সালের পর আবার জিম্বাবোয়ে সফর করবে ভারতীয় দল। সেই বার ৫ ম্যাচের সিরিজ খেলেছিল ভারত। এই সিরিজটি ২৩-২৬ জুলাই হারারেতে অনুষ্ঠিত হবে। জিম্বাবোয়ের আগে ভারত সিরিজ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। যেখানে রয়েছে মত ৩ টি ওয়ান ডে ও ৫টি টি-টোয়েন্টি ম্যাচ।

শোনা গিয়েছে, এই সিরিজে আইপিএল থেকে কিছু যুব ক্রিকেটার সুযোগ পেতে পারেন। অন্যদিকে, ভারতের বিরুদ্ধে খেলা জিম্বাবোয়ের কাছে এক বড় পরীক্ষা। সেই ম্যাচগুলোতে ভাল পারফর্ম করতে চাইবেন সিকান্দর রাজা, ব্লেসিং মুজারাবানিরা। ম্যাচগুলি হবে ২৩ জুলাই, ২৫ জুলাই ও ২৬ জুলাই। তিনটি ম্যাচই হবে হারারেতে।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে চমকপ্রদ ফল করেছিল জিম্বাবোয়ে। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে জিম্বাবোয়ে চলে গিয়েছিল সুপার এইটে। এই বিশ্বকাপে তাঁদের পারফরম্যান্স দেখে অনেকেই মুগ্ধ হয়েছিলেন। বলা হয়েছিল, জিম্বাবোয়ে নিজেদের পারফরম্যান্সকে অনেক উন্নত করে তুলেছে। জিম্বাবোয়ে এই বিশ্বকাপে প্রমান করেছে, তারা শক্তিশালী দলগুলির বিরুদ্ধে ভাল খেলছে ও তাঁদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।

ভারতের ক্ষেত্রে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে ডাকা হতে পারে। চলছে আইপিএল। এই টুর্নামেন্ট থেকেই কিছু উদীয়মান তারকাকে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ভাবা হতে পারে। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের কথা মাথায় রেখেই হার্দিক পান্ডিয়া ও যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়ার কথা ভাবতে পারে বোর্ড, তাঁদের বদলে নতুন ক্রিকেটারদের আইপিএলের পারফরম্যান্স দেখে দলে নেওয়ার কথা ভাবতে পারে বোর্ড। আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে তিন ওয়ান ডে ম্যাচের জন্য ভারতে আসবে জিম্বাবোয়ে। সেই ম্যাচগুলি হবে কলকাতা, হায়দরাবাদ ও মুম্বইয়ে। তার আগেই জিম্বাবোয়ের বিরুদ্ধে বিদেশ সফর নিঃস্বদেহে একটা সুযোগ দেবে তরুণ প্রতিভাদের।

Follow Us