AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: ‘মিম’ নয়, বিশ্বকাপ দল বাছাইয়ে বিরাটের পারফরম্যান্সেই থাকবে নজর

T20 World Cup 2024: ১৭তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে শোনা গিয়েছিল, এ বারের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতীয় টিমে সুযোগ পাবেন না। বর্তমানে তিনি যে বিধ্বংসী ফর্মে রয়েছেন, তাতে তিনি যে নিশ্চিতভাবেই নিউ ইয়র্ক যাচ্ছেন, সে কথা বলছে ক্রিকেট মহল। এ বার নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা IANS-কে জানিয়েছে বিরাটের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে কী ভাবা হচ্ছে।

Virat Kohli: 'মিম' নয়, বিশ্বকাপ দল বাছাইয়ে বিরাটের পারফরম্যান্সেই থাকবে নজর
'মিম' নয়, বিশ্বকাপ দল বাছাইয়ে বিরাটের পারফরম্যান্সেই থাকবে নজরImage Credit: X
| Updated on: Apr 02, 2024 | 12:01 AM
Share

কলকাতা: বর্তমানে আইপিএলে (IPL) ব্যস্ত বিরাট কোহলি (Virat Kohli)। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় জ্বলজ্বল করছে বিরাট কোহলির নাম। অরেঞ্জ ক্যাপ যে কারণে কোহলির দখলে। ১৭তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে শোনা গিয়েছিল, এ বারের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতীয় টিমে সুযোগ পাবেন না। বর্তমানে তিনি যে বিধ্বংসী ফর্মে রয়েছেন, তাতে তিনি যে নিশ্চিতভাবেই নিউ ইয়র্ক যাচ্ছেন, সে কথা বলছে ক্রিকেট মহল। এ বার নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা IANS-কে জানিয়েছে বিরাটের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে কী ভাবা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় অনেকদিন ধরে বিরাট কোহলিকে নিয়ে একাধিক মিমও ঘোরাফেরা করছে। অনেকেই প্রশ্ন তুলেছেন তাঁর স্ট্রাইকরেট নিয়ে। বিরাটের বিরুদ্ধে স্ট্রাইকরেট নিয়ে অনেকেই যে সোচ্চার হচ্ছেন, বোর্ড অবশ্য তাতে আমল দিচ্ছে না। তা বোর্ডের এক কর্তার কথা থেকেই পরিষ্কার। তাই জুনের বিশ্বকাপে বিরাটের যাওয়ার সম্ভবনা ক্রমশ বাড়ছে।

বোর্ডের ওই কর্তা বলেন, ‘আইপিএল সবে শুরু হয়েছে। বিরাট কোহলি অনবদ্য ছন্দে শুরুটা করেছে। আশা করি যত ম্যাচ এগোবে ওর স্ট্রাইকরেটও ভালো হবে। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি ও নিশ্চয়ই জায়গা করে নেবে টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে। নির্বাচকরা তো সোশ্যাল মিডিয়া সাইটের মিম দেখবে না। ক্রিকেট মাঠে খেলা হয়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নয়।’

ঘরের মাঠে আজ, মঙ্গলবার আইপিএলের ম্যাচে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চিন্নাস্বামীতে বিরাট কোহলিদের প্রতিপক্ষ লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। ভারতের মাটিতে চলতি আইপিএল শেষ হওয়ার পর এ বারের টি-২০ বিশ্বকাপ শুরু হবে। আইসিসির এই মেগা ইভেন্টের পর্দা উঠবে ১ জুন।

Follow Us