AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, PBKS: কোলে আসুক ট্রফি, অম্বাজি মন্দিরে আরতি পঞ্জাব কিংস মালকিন প্রীতি জিন্টার

প্রথম কোয়ালিফায়ারে আরসিবির কাছে হারের মুখ দেখেছিল পঞ্জাব। আজ, রবিবার সন্ধেয় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামতে চলেছেন শ্রেয়সরা। তার আগে গুজরাটের অম্বাজি মন্দিরে পুজো দিলেন পঞ্জাব কিংসের মালকিন।

IPL 2025, PBKS: কোলে আসুক ট্রফি, অম্বাজি মন্দিরে আরতি পঞ্জাব কিংস মালকিন প্রীতি জিন্টার
IPL 2025, PBKS: কোলে আসুক ট্রফি, অম্বাজি মন্দিরে আরতি পঞ্জাব কিংস মালকিন প্রীতি জিন্টার
| Updated on: Jun 01, 2025 | 2:15 PM
Share

কলকাতা: দ্বিতীয় সুযোগ সকলে পায় না। পঞ্জাব কিংস অবশ্য সেটা পেয়েছে। কারণ এ বারের আইপিএলে (IPL) ১৪টি ম্যাচে ৯টি জয়, ৪টি হার শ্রেয়স আইয়ারের দলের। আর পয়েন্ট ১৯। লিগ টেবলের শীর্ষে থেকে শেষ করেছিল পঞ্জাব। যে কারণেই প্রীতি জিন্টার (Preity Zinta) দল পাচ্ছে দ্বিতীয় সুযোগ। প্রথম কোয়ালিফায়ারে আরসিবির কাছে হারের মুখ দেখেছিল পঞ্জাব। আজ, রবিবার সন্ধেয় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামতে চলেছেন শ্রেয়সরা। তার আগে গুজরাটের অম্বাজি মন্দিরে পুজো দিলেন পঞ্জাব কিংসের মালকিন।

দল যেন এ মরসুমে ট্রফি জেতে, সেই কামনা করে অম্বাজি মন্দিরে শনিবার আরতি করেছেন প্রীতি। শুধু তাই নয়। একটি বিশেষ রীতিতেও অংশ নেন প্রীতি। দলের সাফল্য কামনা করে শ্রী যন্ত্রের পুজো করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রীতির অম্বাজি মন্দিরে পুজো দেওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে। মন্দির প্রাঙ্গনে তিনি প্রবেশ করতেই সেখানে আগত দর্শনার্থীদের মধ্যে হইচই শুরু হয়ে যায়। যদিও প্রীতি বেশি সময় নেননি। পুজো করার পর সরাসরি চলে আসেন গাড়ির সামনে। একটি কালো রংয়ের সালোয়ার কামিজ পরেছিলেন প্রীতি। মাথায় ছিল লাল ওড়না। 

মালকিন দলের হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা তো করলেন, এ বার মাঠে নেমে লড়তে হবে শ্রেয়স-প্রিয়াংশদের। যুজবেন্দ্র চাহাল এই ম্যাচে ফিট হয়ে ফিরছেন বলেই জানা গিয়েছে। এই পরিস্থিতিতে পঞ্জাব একবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিতে পারলেই ট্রফির সঙ্গে দূরত্ব কমাতে পারবে। আর ফাইনালে ওঠার পর শ্রেয়সরা আরসিবিকে ৩ জুন হারাতে পারলে প্রথম আইপিএল ট্রফি আসবে পঞ্জাব শিবিরে।  

Follow Us
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ