AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs ENG: অশ্বিনের বদলি হিসেবে রাজকোট টেস্টের তৃতীয় দিন মাঠে নামলেন কে?

India vs England, 3rd Test: বিসিসিআই জানিয়ে দিয়েছে, রাজকোটে চলতি ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচ থেকে পুরোপুরি সরে দাঁড়িয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছিল তা হলে তাঁর পরিবর্ত হিসেবে কাকে রাজকোটে টেস্টের তৃতীয় দিন দেখা যাবে? শনি-সকালেই উত্তর পাওয়া গেল।

IND vs ENG: অশ্বিনের বদলি হিসেবে রাজকোট টেস্টের তৃতীয় দিন মাঠে নামলেন কে?
IND vs ENG: অশ্বিনের বদলি হিসেবে রাজকোট টেস্টের তৃতীয় দিন মাঠে নামলেন কে?Image Credit: X
| Updated on: Feb 17, 2024 | 10:17 AM
Share

কলকাতা: পরিবারের মেডিক্যাল এমার্জেন্সির কারণে রাজকোট টেস্টের মাঝে দল ছাড়তে বাধ্য হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। আসলে সিনিয়র স্পিনারের মা অসুস্থ। বিসিসিআই (BCCI) জানিয়ে দিয়েছে, এই ম্যাচ থেকে পুরোপুরি সরে দাঁড়িয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছিল তা হলে তাঁর পরিবর্ত হিসেবে কাকে রাজকোটে টেস্টের তৃতীয় দিন দেখা যাবে? শনি-সকালেই তার উত্তর পাওয়া গেল।

বোর্ডের ফিটনেস পরীক্ষায় পাস করতে না পারায় রাজকোট টেস্টে নেই লোকেশ রাহুল। তাঁর পরিবর্ত হিসেবে তৃতীয় টেস্টে টিমে ডাক পাওয়া কর্নাটকের দেবদত্ত পাড়িক্কাল আজ শনিবার নামলেন মাঠে। অশ্বিনের বদলি হিসেবে বেন স্টোকসদের বিরুদ্ধে তিনিই ফিল্ডিং করছেন।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনও প্লেয়ারের মাথায় গুরুতর চোট লাগলে সেক্ষেত্রে কনকাশন পরিবর্ত নেওয়া যায়। তবে সেটা লাইক টু লাইক পরিবর্ত হতে পারে। একটু বিষয়টা পরিষ্কার করা যাক। অর্থাৎ রবি অশ্বিন যদি কনকাশনের কারণে ছিটকে যেতেন, তা হলে কোনও স্পিন বোলিং অলরাউন্ডার নেওয়া যেত। সেক্ষেত্রে অক্ষর প্যাটেল কিংবা ওয়াশিংটন সুন্দরকে তাঁর পরিবর্ত হিসেবে নেওয়া যেত। অর্থাৎ যাঁকেই নেওয়া হত, তিনি বাকি প্লেয়ারদের মতো ব্যাটিং এবং বোলিংও করতে পারতেন।আবার করোনার সময় আইসিসির নিয়ম ছিল, কোনও ক্রিকেটারের কোভিড রিপোর্ট পজিটিভ হলে তাঁর পরিবর্ত নেওয়া যেত। আর তিনি সবই করতে পারতেন। এখন অবশ্য সেই নিয়ম খাটছে না।

রবিচন্দ্রন অশ্বিনের পারিবারিক সমস্যা মিটে গেলে তিনি ফের ম্যাচের মাঝেই টিমে ফিরে এলে কোনও সমস্যা নেই। কিন্তু তিনি আর এই টেস্টের মাঝে না ফিরলে বাকিটা ভারতকে ১০ ক্রিকেটারেই খেলতে হবে। পরিবর্ত হিসেবে নামা দেবদত্ত ব্যাটিং বা বোলিং করতে পারবেন না। শুধুই ফিল্ডিং করতে পারবেন।

বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে হয়েছে, পরিবারে মেডিক্যাল এমার্জেন্সির জন্য তৃতীয় টেস্ট থেকে সরে দাঁড়ালেন রবিচন্দ্রন অশ্বিন। বোর্ড এই পরিস্থিতিতে অশ্বিনের পাশে রয়েছে। সবরকমভাবেই তাঁকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে। অশ্বিন দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে উঠুন, এটাই এখন সকলের প্রার্থনা। একইসঙ্গে বোর্ডের তরফে অনুরোধ করা হয়েছে, এই কঠিন সময় অশ্বিনকে যেন কোনও ভাবে কেউ বিরক্ত না করেন।

Follow Us