AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs OMA: আয়ুষের হাফসেঞ্চুরি, অভিষেক ফের বিধ্বংসী; ভারতের হ্যাটট্রিক

India A vs Oman: এরপর আরব আমির শাহিকে হারিয়ে সেমিফাইনালও নিশ্চিত করে ভারত। লক্ষ্য ছিল সেমিফাইনালের আগে গ্রুপে একশো শতাংশ জয়ের রেকর্ড বজায় রাখা। সফলও হল ভারত এ দল। গ্রুপের শেষ ম্যাচে ওমানের বিরুদ্ধে ২৮ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় ভারতের।

IND vs OMA: আয়ুষের হাফসেঞ্চুরি, অভিষেক ফের বিধ্বংসী; ভারতের হ্যাটট্রিক
Image Credit: PTI FILE
| Updated on: Oct 23, 2024 | 10:11 PM
Share

এমার্জিং এশিয়া কাপে ভারতের জয়ের রথ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। এই প্রথম এমার্জিং এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। ভারত এ দলে সুযোগ দেওয়া হয়েছে আইপিএলে দুরন্ত পারফর্ম করা তরুণদের। সুযোগটা দুর্দান্ত ভাবে কাজে লাগাচ্ছেন তাঁরা। অভিযান শুরু হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে বিশাল জয়ে। এরপর আরব আমির শাহিকে হারিয়ে সেমিফাইনালও নিশ্চিত করে ভারত। লক্ষ্য ছিল সেমিফাইনালের আগে গ্রুপে একশো শতাংশ জয়ের রেকর্ড বজায় রাখা। সফলও হল ভারত এ দল। গ্রুপের শেষ ম্যাচে ওমানের বিরুদ্ধে ২৮ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় ভারতের।

ভারতের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওমান। সেমিফাইনাল আগেই নিশ্চিত হওয়ায় এই ম্যাচে অংশুল কম্বোজের জায়গায় সুযোগ দেওয়া হয় আর এক তরুণ পেসার আকিব খানকে। যদিও ৪ ওভারে ৩৮ রান দিয়ে ১ উইকেট নেন। গত ম্যাচের মতোই বল হাতে দুর্দান্ত কেকেআরের তরুণ অলরাউন্ডার রমনদীপ সিং। ১ ওভারে মাত্র ২ রান দিয়ে ১ উইকেট। আট বোলার ব্যবহার করেন ভারত অধিনায়ক তিলক ভার্মা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪০ রান করে ওমান।

ভারতীয় ব্যাটারদের ফর্ম এবং দক্ষতার কাছে সহজ টার্গেট বলা যায়। অনুজ রাওয়াত ৮ রানে ফেরেন। তবে গত ম্যাচের নায়ক অভিষেক শর্মা এ দিনও তাণ্ডব দেখান। মাত্র ১৫ বলে ৩৪ রান অভিষেকের। অধিনায়ক তিলক ভার্মা ইনিংস অ্যাঙ্কর করেন। চারে নেমে আয়ুষ বাদোনির ২৭ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস। নেহাল ওয়াদেরা অবশ্য ভরসা দিতে পারেননি। তিলকের সঙ্গে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন রমনদীপ। ছয় মেরে ম্যাচ ফিনিশ করেন কেকেআরের রমনদীপ। ৪ বলে ১৩ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক তিলক অপরাজিত ৩০ বলে ৩৬ রানে। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান এ-দল।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...