AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 WC: সরে দাঁড়িয়েছিলেন আইপিএল থেকে, টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলবেন না অলরাউন্ডার!

ICC MEN’S T20 WC 2022: আইপিএলের গত সংস্করণেও চোট ছিল বেন স্টোকসের। সব ম্যাচে পাওয়া যায়নি চেন্নাই সুপার কিংসের এই অলরাউন্ডারকে। যে কারণে এ বার রিটেইনশন তালিকা জমা দেওয়ার আগেই চেন্নাই টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছিলেন স্টোকস। আধা ফিট থেকে খেলা এবং টিমকে বিপদে ফেলার চেয়ে সরে দাঁড়ানোই শ্রেয় মনে করেছিলেন। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যাতে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন, বেছে বেছে সিরিজ খেলেছেন।

T20 WC: সরে দাঁড়িয়েছিলেন আইপিএল থেকে, টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলবেন না অলরাউন্ডার!
Image Credit: ICC
| Updated on: Apr 02, 2024 | 4:30 PM
Share

লক্ষ্য ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেও সরে দাঁড়িয়েছিলেন। আইপিএলের আগেই ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ইংল্যান্ড। নেতৃত্ব দিয়েছেন বেন স্টোকস। যদিও হতাশা নিয়েই ফিরেছেন স্টোকসরা। ভারতের কাছে ১-৪ ব্যবধানে হার। বেন স্টোকস ফুল ফিট ছিলেন না। সে কারণেই নিয়মিত বোলিং করেননি। এ বার বিশ্বকাপ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আইপিএলের গত সংস্করণেও চোট ছিল বেন স্টোকসের। সব ম্যাচে পাওয়া যায়নি চেন্নাই সুপার কিংসের এই অলরাউন্ডারকে। যে কারণে এ বার রিটেইনশন তালিকা জমা দেওয়ার আগেই চেন্নাই টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছিলেন স্টোকস। আধা ফিট থেকে খেলা এবং টিমকে বিপদে ফেলার চেয়ে সরে দাঁড়ানোই শ্রেয় মনে করেছিলেন। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যাতে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন, বেছে বেছে সিরিজ খেলেছেন।

ইংল্যান্ডের এই অলরাউন্ডার বোর্ডকে জানিয়েছেন, বিশ্বকাপের জন্য যেন তাঁর নাম বিবেচনা না করা হয়। ইংল্যান্ড টেস্ট অধিনায়ক বেন স্টোকসের নজরে এখন পুরোপুরি ফিটনেস। এত দিন খেললেও তিনি যে পুরোপুরি ফিট ছিলেন না তা পরিষ্কার। ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজও রয়েছে ইংল্যান্ডের। সেই সিরিজের আগে ফিটনেসে জোর দিতে চান স্টোকস। সে কারণেই বিশ্বকাপের দৌড় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

Follow Us
মিলেনিয়াম পার্কে ড্রোনের কেরামতি, মুগ্ধ দর্শকরা
মিলেনিয়াম পার্কে ড্রোনের কেরামতি, মুগ্ধ দর্শকরা
বিধায়কদের সই জালকাণ্ডে নয়া মোড়, এবার কি জাল গুটাবে সিআইডি?
বিধায়কদের সই জালকাণ্ডে নয়া মোড়, এবার কি জাল গুটাবে সিআইডি?
কৃষকদের জন্য বড় বার্তা মোদীর, কী বললেন?
কৃষকদের জন্য বড় বার্তা মোদীর, কী বললেন?
মন্ত্রী হয়েই বড় বার্তা দিলীপের, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বললেন?
মন্ত্রী হয়েই বড় বার্তা দিলীপের, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বললেন?
মহুয়ার বিস্ফোরক অভিযোগ, বড় পদক্ষেপের পথে কাকলিরা
মহুয়ার বিস্ফোরক অভিযোগ, বড় পদক্ষেপের পথে কাকলিরা
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের