AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025: রিটেন তালিকা প্রকাশ হতেই চক্ষু ছানাবড়া, বিরাটকেও ছাপিয়ে কে পেলেন সবচেয়ে বেশি দাম?

IPL 2025 retention: ১৮ কোটি টাকা দিয়ে একাধিক ক্রিকেটারকে ধরে রেখেছে নানা ফ্র্যাঞ্চাইজি। কিন্তু ২০ কোটির বেশি টাকা দিয়ে খুব বেশি ক্রিকেটার ধরে রাখেনি কোনও ফ্র্যাঞ্চাইজি। মাত্র ৩ দল ৩ ক্রিকেটারকে ধরে রাখার জন্য ২০-কোটির বেশি টাকা খরচ করেছে।

IPL 2025: রিটেন তালিকা প্রকাশ হতেই চক্ষু ছানাবড়া, বিরাটকেও ছাপিয়ে কে পেলেন সবচেয়ে বেশি দাম?
IPL 2025: রিটেন তালিকা প্রকাশ হতেই চক্ষু ছানাবড়া, বিরাটকেও ছাপিয়ে কে পেলেন সবচেয়ে বেশি দাম?Image Credit: PTI FILE
| Updated on: Nov 01, 2024 | 12:51 PM
Share

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১০ দল কোন কোন ক্রিকেটারকে ধরে রাখল, তা প্রকাশ হয়েছে দীপাবলির দিন। যার ফলে আইপিএলের মেগা নিলামের (IPL 2025 Mega Auction) আগে একটা ছবি পরিষ্কার। তা হল, টিম কাদের উপর ভরসা রাখল। একাধিক ক্রিকেটারের সঙ্গে বাধ্য হয়ে সম্পর্ক ছিন্ন করতে হল ১০ টিমকে। এ বারের আইপিএল রিটেনশন পর্ব মেটার পর তালিকায় দেখা গিয়েছে এক বিরাট চমক। কোনও ভারতীয় ক্রিকেটার নন, রিটেন করার পর সবচেয়ে বেশি টাকা পেয়েছেন এক বিদেশি ক্রিকেটার। তিনি ছাপিয়ে গিয়েছেন বিরাট কোহলিকেও (Virat Kohli)।

পঁচিশের আইপিএলের মেগা নিলামের আগে রিটেন প্লেয়ারদের তালিকা প্রকাশ হতেই দেখা গিয়েছে, সবচেয়ে দামি রিটেন প্লেয়ার হলেন সানরাইজার্স হায়দরাবাদের হেনরিখ ক্লাসেন। তাঁকে ২৩ কোটি টাকা দিয়ে ধরে রেখেছে অরেঞ্জ আর্মি। আইপিএলের গত মরসুমে তিনি অসাধারণ পারফর্ম করেছিলেন। ম্যাচ জেতানো একাধিক ইনিংস দেখা গিয়েছিল তাঁর ব্যাটে।

১৮ কোটি টাকা দিয়ে একাধিক ক্রিকেটারকে ধরে রেখেছে নানা ফ্র্যাঞ্চাইজি। কিন্তু ২০ কোটির বেশি টাকা দিয়ে খুব বেশি ক্রিকেটার ধরে রাখেনি কোনও ফ্র্যাঞ্চাইজি। প্রোটিয়া তারকা হেনরিখ ক্লাসেন ছাড়া ২০-কোটির বেশি টাকায় কোন ক্রিকেটারকে কোন দল রিটেন করল? এক, বিরাট কোহলি। আরসিবি তাঁকে ২১ কোটি টাকায় ধরে রেখেছে। দুই, নিকোলাস পুরান। লখনউ সুপার জায়ান্টস তাঁকে ২১ কোটি টাকায় রিটেন করেছে। জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, ঋতুরাজ গায়কোয়াড়ের মতো ভারতের একাধিক তারকা ক্রিকেটার রিটেন হওয়ার ফলে ১৮ কোটি টাকা পেয়েছেন তাঁদের ফ্র্যাঞ্চাইজি থেকে।

Follow Us
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ