AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2024: মা বলেছে, পড়বি কখন… MIএর ১৭ বছরের পেস বোলারের গল্প শুনেছেন?

২৪ মার্চ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এ বার আইপিএল সফর শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলকেই নেতৃত্ব দেবেন নতুন দুই অধিনায়ক। মুম্বই ইন্ডিয়ান্সের নতুন নেতা হয়েছেন হার্দিক পান্ডিয়া। আর গুজরাট টাইটান্সের নতুন অধিনায়ক হয়েছেন শুভমন গিল।

IPL 2024: মা বলেছে, পড়বি কখন... MIএর ১৭ বছরের পেস বোলারের গল্প শুনেছেন?
IPL 2024: মা বলেছে, পড়বি কখন... MIএর ১৭ বছরের পেস বোলারের গল্প শুনেছেন?
| Updated on: Mar 22, 2024 | 11:49 PM
Share

কলকাতা: লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে… এই কবিতা ছেলেবেলা থেকেই কমবেশি সকলেই শোনেন। কিন্তু সবার মন তো লেখাপড়াতেই যে থাকে তা নয়। অনেক বাচ্চারই ছেলেবেলা থেকে ক্রিকেটের প্রতি ঝোঁকে। কেউ পরিবারকে পাশে পায়, কেউ আবার ক্রিকেটের জন্য বাড়িও ছাড়ে। এমন অনেক ক্রিকেটারের গল্পই কমবেশি ক্রিকেট প্রেমীরা জানেন। চিপকে আইপিএলের (IPL) শুভ সূচনা হচ্ছে সিএসকে (CSK) ও আরসিবি (RCB) ম্যাচ দিয়ে। এই আবহে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) এক টিনএজার ক্রিকেটারের ভিডিয়ো ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

শ্রীলঙ্কান পেসার দিলশান মধুশঙ্কার বদলে দক্ষিণ আফ্রিকার ১৭ বছরের কোয়েনা মাপাখাকে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএল ২০২৪ এর নিলামে ৪.৬ কোটি টাকা দিয়ে মধুশঙ্কাকে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু তিনি বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইতে তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পান। যে কারণে তিনি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। এ বছরের জানুয়ারিতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার তরুণ স্পিডস্টার কোয়েনা মাপাখা আগুন ঝরিয়েছিলেন। পরপর ৩টে ম্যাচে ৫টি করে উইকেট নিয়েছিলেন। টুর্নামেন্টের সর্বাধিক উইকেটশিকারী (২১টি উইকেট) বোলার হয়েছিলেন তিনি।

মায়ের সঙ্গে ১৭ বছরের কোয়েনা মাপাখা মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিয়েছেন। সেখানে মুম্বইয়ের অ্যাডমিনের পক্ষ থেকে কোয়েনা মাপাখাকে একটি প্রশ্ন করা হয়। যেখানে জানানো হয় তাঁর মা মাপাখার কাছে জানতে চান, তিনি কখন পড়বেন? খেলাধূলার সঙ্গে পড়াশুনা চালিয়ে যাওয়া সহজ কাজ নয়। তাই মায়ের প্রশ্নের উত্তরে প্রোটিয়া স্পিডস্টার কোয়েনা মাপাখা বলেন, ‘এটা ঠিক যে সত্যিই আমার জন্য বিষয়টা চাপের হতে চলেছে। কিন্তু এর ফলে আমি অনেক বাড়তি জিনিস শিখতে পারব এবং কঠোর পরিশ্রমও করব।’

মুম্বই শিবিরে যোগ দিয়ে অবশ্য খুশি কোয়েনা মাপাখা। তাঁর মতে, এই সুযোগটা অপ্রত্যাশিত। তবে তিনি এই টিমের সঙ্গে যোগ দিয়ে বেশ খুশি বলেই জানিয়েছেন।

Follow Us