AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2024, KKR: একাই ৬০০ রানের দায়িত্ব নিচ্ছেন নাইট তারকা!

IPL 2024, Kolkata Knight Riders: কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপ এ বার খুবই ভালো। ফিরেছেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। গত মরসুমে চোটের জন্য পুরো টুর্নামেন্টেই পাওয়া যায়নি শ্রেয়সকে। নেতৃত্ব দিয়েছিলেন নীতীশ। এ বার শ্রেয়সই নেতৃত্ব দেবেন। ব্যাটিংয়েও তাঁর উপর অনেকটা দায়িত্ব থাকবে। পুরোপুরি নেতৃত্বের চাপ না থাকায় তুলনামূলক খোলা মনে ব্যাটিং করতে পারবেন বাঁ হাতি ব্যাটার নীতীশ রানা।

IPL 2024, KKR: একাই ৬০০ রানের দায়িত্ব নিচ্ছেন নাইট তারকা!
Image Credit: X
| Updated on: Mar 22, 2024 | 5:43 PM
Share

প্রস্তুতি শেষ মুহূর্তে। আজ শুরু হচ্ছে আজ। প্রতিযোগিতার দ্বিতীয় দিন অর্থাৎ কাল অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রথম প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। টুর্নামেন্টে নামার আগে সতীর্থদের অভয় দিচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটার। তাঁর দাবি, একাই তিনি ৬০০ রান করতে পারবেন। কেকেআর ব্যাটারের অন্যতম ভরসা তথা সহ অধিনায়ক নীতীশ রানা এমনটা বলছেন।

কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপ এ বার খুবই ভালো। ফিরেছেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। গত মরসুমে চোটের জন্য পুরো টুর্নামেন্টেই পাওয়া যায়নি শ্রেয়সকে। নেতৃত্ব দিয়েছিলেন নীতীশ। এ বার শ্রেয়সই নেতৃত্ব দেবেন। ব্যাটিংয়েও তাঁর উপর অনেকটা দায়িত্ব থাকবে। পুরোপুরি নেতৃত্বের চাপ না থাকায় তুলনামূলক খোলা মনে ব্যাটিং করতে পারবেন বাঁ হাতি ব্যাটার নীতীশ রানা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এক মরসুমে নীতীশের সর্বাধিক রান ৪১৩। গত মরসুমেই সেটা করেছিলেন কেকেআরের ভাইস ক্যাপ্টেন। ১৪ ম্যাচে প্রায় ৩২ গড়ে ৪১৩ রান করেছিলেন তিনি। স্ট্রাইক রেট ১৪০-এর বেশি। তিনটি হাফসেঞ্চুরি করেছিলেন। টাইমস অব ইন্ডিয়ায় এক সাক্ষাৎকারে নীতীশ রানা বলেন, ‘শ্রেয়স ফিট হয়ে ফিরেছে। আশাকরি এ বার আমাকে নেতৃত্বের দায়িত্ব নিতে হবে না। তবে এমন পরিস্থিতি এলে, তার জন্যও আমি প্রস্তুত।’

নিজের ব্যাটিং প্রসঙ্গে নীতীশ বলেন, ‘প্রত্যেকেই চায় দেশের হয়ে খেলতে। তবে বর্তমানের কথা বেশি ভাবছি। আমিও টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাওয়ার স্বপ্ন দেখছি। আমার বিশ্বাস, এ বারের আইপিএলে ৬০০ রান করতে পারি। সেটাই আমার টার্গেট থাকবে।’

Follow Us