AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yuzvendra Chahal: আমার প্রাপ্য… IPL এর সবচেয়ে দামি স্পিনার হয়ে বিরাট মন্তব্য যুজবেন্দ্র চাহালের

IPL 2025 Mega Auction: মেগা নিলামে ১৮ কোটিতে শেষ অবধি যুজি চাহালকে কেনে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস। এতটা দর কি প্রত্যাশা করেছিলেন চাহাল? নিলামে নতুন দল পাওয়ার পরই বড় মন্তব্য করেছেন তিনি। বিস্তারিত জেনে নিন কী বললেন ভারতীয় তারকা স্পিনার।

Yuzvendra Chahal: আমার প্রাপ্য... IPL এর সবচেয়ে দামি স্পিনার হয়ে বিরাট মন্তব্য যুজবেন্দ্র চাহালের
Yuzvendra Chahal: আমার প্রাপ্য... IPL এর সবচেয়ে দামি স্পিনার হয়ে বিরাট মন্তব্য যুজবেন্দ্র চাহালের Image Credit: ICC
| Updated on: Nov 24, 2024 | 11:54 PM
Share

কলকাতা: সৌদি আরবের জেড্ডায় আইপিএলের মেগা নিলামের প্রথম দিন একাধিক ক্রিকেটারের উপর কোটি কোটি টাকার বৃষ্টি হয়েছে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি স্পিনারের ট্যাগ এখন তাঁর গায়ে। কথা হচ্ছে যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) নিয়ে। ক্রিকেট মহলে অনেকেই বলাবলি করছিলেন মেগা নিলাম থেকে এ বার চাহালকে তুলে নেবে আরসিবি। তাঁর পুরনো টিম তেমনটাই চাইছিল। বিডিংয়ে তাঁর জন্য ঝাঁপিয়েছিল বেঙ্গালুরু। কিন্তু তারকা স্পিনারের দর দেখতে দেখতে আকাশ ছুঁয়ে ফেলে। আরসিবি কিনতে পারেনি তাঁকে। রাজস্থান রিটেন করতে পারেনি চাহালকে। তিনি যে কারণে নাম রেজিস্টার করেন নিলামে। সেখানে ১৮ কোটিতে শেষ অবধি যুজি চাহালকে কেনে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস। এতটা দর কি প্রত্যাশা করেছিলেন চাহাল? নিলামে নতুন দল পাওয়ার পরই বড় মন্তব্য করেছেন তিনি। বিস্তারিত জেনে নিন কী বললেন ভারতীয় তারকা স্পিনার।

জেড্ডায় আইপিএলের মেগা নিলামে পঞ্জাব যুজবেন্দ্র চাহালকে কেনার পর জিও সিনেমাতে তিনি বলেন, ‘আমি বেশ নার্ভাস ও উদ্বিগ্ন ছিলাম। কারণ, গত ৩টে মরসুমে এই পরিমাণ আমি পেয়েছি। আমি মনে করি এই মূল্য আমার প্রাপ্য। আমি খুবই উত্তেজিত।’

পঞ্জাবের জার্সিতে পঁচিশের আইপিএলে শ্রেয়স আইয়ার, অর্শদীপ সিংয়ের সঙ্গে খেলতে পারবেন বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চাহাল। একইসঙ্গে কোচ রিকি পন্টিংয়ের কাছ থেকে অনেককিছু শেখার সুযোগ পাবেন বলছেন যুজি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সঙ্গে শ্রেয়স আইয়ার ও অর্শদীপ সিংয়ের বন্ডিং ভালো। আমি রিকি পন্টিং স্যারের থেকে অনেক কিছু শিখতে পারব বলে উত্তেজিত বোধ করছি। এ বার অন্তত বাড়ির কাছে থাকব। আগে জয়পুরে ছিলাম। এ বার চন্ডীগড়ে।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের নামে। আইপিএলে প্রথম বোলার হিসেব তিনি উইকেটের ডাবল সেঞ্চুরিও পেরিয়েছেন। এ বার দেখার পঁচিশের আইপিএলে পঞ্জাবের জার্সিতে চাহাল কেমন দ্যুতি ছড়ান।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন