AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: বিশ্বকাপে বিরাট আশা করি জায়গা পাবে না… ম্যাক্সওয়েলের অবাক করা মন্তব্য

বিরাট কোহলির (Virat Kohli) কি বিশ্বকাপ টিমে সুযোগ পাওয়া উচিত? কেউ বলছেন, স্ট্রাইক রেট যা, তাতে সুযোগ না পাওয়াই উচিত। বিরাট আগের মতো নিজেকে মেলে ধরতে পারছেন না। তরুণ প্রজন্মের কাউকে সুযোগ দেওয়া উচিত। কেউ আবার বলছেন, বিরাটের মধ্যে এখনও অনেক আগুন আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি খেলবেনই। পরিস্থিতি যখন এমন, তখন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) অবাক করা মন্তব্য করে বসলেন।

Virat Kohli: বিশ্বকাপে বিরাট আশা করি জায়গা পাবে না... ম্যাক্সওয়েলের অবাক করা মন্তব্য
বিশ্বকাপে বিরাট আশা করি জায়গা পাবে না... ম্যাক্সওয়েলের অবাক করা মন্তব্যImage Credit: BCCI
| Edited By: | Updated on: Apr 12, 2024 | 7:00 AM
Share

কলকাতা: বিতর্ক যেন থামছেই না। বিরাট কোহলির (Virat Kohli) কি বিশ্বকাপ টিমে সুযোগ পাওয়া উচিত? কেউ বলছেন, স্ট্রাইক রেট যা, তাতে সুযোগ না পাওয়াই উচিত। বিরাট আগের মতো নিজেকে মেলে ধরতে পারছেন না। তরুণ প্রজন্মের কাউকে সুযোগ দেওয়া উচিত। কেউ আবার বলছেন, বিরাটের মধ্যে এখনও অনেক আগুন আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি খেলবেনই। পরিস্থিতি যখন এমন, তখন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) অবাক করা মন্তব্য করে বসলেন। ম্যাক্সি খেলেন বিরাটের টিম আরসিবিতে। তাও এমন বললেন কী করে?

ইএসপিএন-কে দেওয়া ইন্টারভিউতে ম্যাক্সওয়েল বলেছেন, ‘যাদের বিরুদ্ধে খেলেছি, বিরাটই অন্যতম সেরা প্লেয়ার। ওর কেরিয়ারের দিকে তাকালে সেটা বোঝা যায়। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোহালিতে আমাদের বিরুদ্ধে যে অসাধারণ একটা ইনিংস খেলেছিল। পুরো খেলাটাই বদলে দিয়েছিল। এমন জায়গায় শট নিতে শুরু করেছিল, সেটা ভাবাই যায়নি। ও ব্যাটিংয়ের সময় শেষ মুহূর্তে নিজের গ্রিপ বদলে ফেলতে পারে। টেবল টেনিস ব্যাট ধরার মতো করে খেলতে পারে। ওর সঙ্গে আমি ট্রেনিং করেছি। কিন্তু ওর বিরুদ্ধে খেলতে হবে। আশা করব, ভারত বিশ্বকাপের টিমে ওকে রাখবে না।’

ম্যাক্সি খুব ভালো করে জানেন, তিনি মজাই করেছেন বিরাটকে নিয়ে। তবে আসল কথাটাও বলে ফেলেছেন সেই সঙ্গে। বিরাট ভারতীয় টিমে থাকা মানেই সব সময় অঘটন ঘটার সম্ভাবনা থাকে। যে কোনও সময় বদলে যেতে পারে ম্যাচের গতি প্রকৃতি। ফর্মে আছেন, রান পাচ্ছেন মানে বিপক্ষ বোলারদেরও চাপে থাকতে হবে। এই বিরাট কোহলিকে বাদ দিয়ে ভারতীয় টিম ভাবাই যায় না। যাবেও না। অন্তত জুন মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপেও বিরাট টিমে থাকবেন, এমনটা জোর দিয়েই বলা যায়।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত