AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs ENG: ইংল্যান্ডের লজ্জার ‘বোল্ড’ রেকর্ড, লর্ডসে ভারতের টার্গেট ১৯৩

IND vs ENG 3rd Test: এখনও অবধি সেই আত্মবিশ্বাস রয়েছে। ম্যাচের রাশ এখন ভারতের হাতেই। সিরিজে ২-১ এগিয়ে যেতে ভারতের চাই ১৯৩ রান। যা এই পিচে ভারতের জন্য কঠিন লক্ষ্য বলা যায় না।

IND vs ENG: ইংল্যান্ডের লজ্জার 'বোল্ড' রেকর্ড, লর্ডসে ভারতের টার্গেট ১৯৩
Image Credit: PTI
| Updated on: Jul 13, 2025 | 9:38 PM
Share

ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ সমতায়। লিডসে সিরিজের প্রথম টেস্ট জিতেছিল ইংল্যান্ড। এজবাস্টনে দুর্দান্ত কামব্য়াক করেছে ভারত। প্রথম বার এজবাস্টনে টেস্ট জয়ের খাতা খুলে আত্মবিশ্বাসী হয়েই লর্ডসে নেমেছিল ভারতীয় দল। এখনও অবধি সেই আত্মবিশ্বাস রয়েছে। ম্যাচের রাশ এখন ভারতের হাতেই। সিরিজে ২-১ এগিয়ে যেতে ভারতের চাই ১৯৩ রান। যা এই পিচে ভারতের জন্য কঠিন লক্ষ্য বলা যায় না।

লর্ডসে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকস। প্রথম ইনিংসে জো রুটের সেঞ্চুরি। ইংল্যান্ড করেছিল ৩৮৭ রান। কেউই লিড পায়নি। ভারতের প্রথম ইনিংসও শেষ হয় ৩৮৭ রানেই। প্রথম ইনিংস টাই হওয়ায় ম্যাচ সমান সমান পরিস্থিতিতে। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯২ রানেই ইংল্যান্ডকে অলআউট করল ভারত। তবে বেন স্টোকস ক্রিজে থাকা অবধি বড় টার্গেটের আশঙ্কা ছিল। তাঁকে ফিরিয়ে ভারতকে ‘লিড’ দেন ওয়াশিংটন সুন্দর।

প্রথম ইনিংসে নিয়েছিলেন ফাইফার। দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত বোলিং। তবে দ্বিতীয় ইনিংসে স্পেশাল পারফরম্যান্স ওয়াশিংটন সুন্দরের। চার উইকেট নিয়েছেন তিনি। এ ছাড়া বুমরা, সিরাজের ঝুলিতে দুটি করে এবং আকাশ দীপ ও নীতীশ রেড্ডি একটি করে উইকেট নিয়েছেন। দু-ইনিংস মিলিয়ে ইংল্যান্ডের ২০টি উইকেটের মধ্যে ১২টি এসেছে বোল্ড থেকেই। কোনও টিমের বিরুদ্ধে ভারতের এটি রেকর্ড। ইংল্যান্ডের কাছে লজ্জার ‘বোল্ড’ রেকর্ড।

Follow Us
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?