AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs BAN, 2nd Test: রকেট গতিতে রান তুলেও সেঞ্চুরি হাতছাড়া যশস্বী জয়সওয়ালের, টেস্টে বিরাট রেকর্ড ভারতের

India vs Bangladesh: টেস্ট না টি-২০ বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়াকে দেখে তা ধরতে পারবেন না! কানপুরে যে ভাবে টিম ইন্ডিয়ার ওপেনার যশস্বী জয়সওয়াল ব্যাটিং করলেন, তাতে এটা সত্যিই বোঝা মুশকিল যে টেস্ট ম্যাচ চলছে নাকি টি-টোয়েন্টি।

IND vs BAN, 2nd Test: রকেট গতিতে রান তুলেও সেঞ্চুরি হাতছাড়া যশস্বী জয়সওয়ালের, টেস্টে বিরাট রেকর্ড ভারতের
IND vs BAN, 2nd Test: রকেট গতিতে রান তুলেও সেঞ্চুরি হাতছাড়া যশস্বী জয়সওয়ালের, টেস্টে বিরাট রেকর্ড ভারতেরImage Credit: PTI
| Updated on: Sep 30, 2024 | 3:57 PM
Share

কলকাতা: কানপুর টেস্টে কোনও কসুর রাখবে না টিম ইন্ডিয়া (Team India)। পরিস্থিতি এখন তেমনটাই। বাংলাদেশ ২৩৩ রানে প্রথম ইনিংসে অল আউট হওয়ার পর ভারত যে বিধ্বংসী মেজাজে খেলবে, সেটাই মনে হচ্ছিল। আর হলও তেমনটাই। রকেট গতিতে ব্যাটিং করলেন ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। একটা সময় মনে হচ্ছিল চা বিরতির আগেই হয়তো সেঞ্চুরি হাঁকাবেন। তাড়াহুড়ো করতে গিয়ে সেটা অবশ্য হয়নি। ৫১ বলে ৭২ রানে আউট হন তিনি। প্রথম ইনিংসে ১৬ ওভার আপাতত ব্যাটিং করেছে টিম ইন্ডিয়া। চা বিরতিতে যাওয়ার পথে ২ উইকেট হারিয়ে ভারত তুলেছে ১৩৮ রান। ক্রিজে অপরাজিত ৩০ বলে ৩৭ রানে শুভমন গিল আর ৫ বলে ৪ রানে অপরাজিত ঋষভ পন্থ।

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের চতুর্থ ওভারেই অধিনায়ক রোহিত শর্মার উইকেট তুলে নেন মেহেদি হাসান মিরাজ। ১১ বলে ২৩ রান করে আউট হন ক্যাপ্টেন রোহিত। তারই মাঝে এক রেকর্ড গড়ে ফেলেন রোহিত-যশস্বী। টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতিতে দলগত অর্ধশতরানের রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। মাত্র ৩ ওভারে দলগত হাফসেঞ্চুরি পূরণ হয় ভারতের। রোহিত ফিরলে এরপর দ্বিতীয় উইকেটে শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল মিলে দ্রুত গতিতে রান তুলতে থাকেন। ৩১ বলে অর্ধশতরান করেন যশস্বী। সবচেয়ে দ্রুত টেস্ট হাফসেঞ্চুরি করার তালিকায় চতুর্থ স্থানে যশস্বী। ১৫তম ওভারে হাসান মাহমুদ বোল্ড আউট করেন তাঁকে।

কানপুরে দেখতে দেখতে দ্রুতই ভারতের দলগত রান ১০০ হয়ে যায়। ১১তম ওভারের প্রথম ডেলিভারির পরই ভারতের দলগত ১০০ রান পূর্ণ হয়ে যায়। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই সবচেয়ে দ্রুত দলগত সেঞ্চুরি। এ বার দেখার প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া কত রান তুলতে পারে।

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন