AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs NZ: টিম ইন্ডিয়ার ‘ডাক পার্টি’! রবি শাস্ত্রী যে ভাবে খোঁচা দিলেন বিরাট-রাহুলদের

India vs New Zealand, 1st Test: ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট চলাকালীন ধারাভাষ্য দিতে দিতে টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী কিউয়িদের বিরুদ্ধে প্রথম ইনিংসে শূন্যে আউট হওয়া ক্রিকেটারদের খোঁচা দিতে থাকেন।

IND vs NZ: টিম ইন্ডিয়ার 'ডাক পার্টি'! রবি শাস্ত্রী যে ভাবে খোঁচা দিলেন বিরাট-রাহুলদের
IND vs NZ: টিম ইন্ডিয়ার 'ডাক পার্টি'! রবি শাস্ত্রী যে ভাবে খোঁচা দিলেন বিরাট-রাহুলদেরImage Credit: PTI
| Updated on: Oct 18, 2024 | 10:33 AM
Share

কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম সেশনে মাত্র ৪৬ রানে অল আউট হয় টিম ইন্ডিয়া। দেশের মাটিতে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই ভারতের সর্বনিম্ন স্কোর। টিম ইন্ডিয়ার (Team India) ব্যাটিং বিপর্যয় নিয়ে বিরাট আলোচনা চলছে। ভারতের ৫ ক্রিকেটার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম সেশনে শূন্যে আউট হন। তাঁরা হলেন – বিরাট কোহলি, সরফরাজ খান, লোকেশ রাহুল, রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন। এ ভাবে ভারতের ব্যাটিং বিপর্যয় দেখে বিরাটদের খোঁচা দিতে ছাড়লেন না তাঁদের প্রাক্তন হেড স্যার রবি শাস্ত্রী (Ravi Shastri)। বলেই ফেললেন, এ তো ‘ডাক পার্টি।’

ধারাভাষ্য দিতে দিতে টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী কিউয়িদের বিরুদ্ধে প্রথম ইনিংসে শূন্যে আউট হওয়া ক্রিকেটারদের খোঁচা দিতে থাকেন। তিনি বলেন, ‘যখন স্কোরকার্ড দেখবে, নজরে পড়বে সেখানে তো ডাক পার্টি চলছে। পাঁচটা ডাক!’ এ কথা বলেই থেমে থাকেননি রবি শাস্ত্রী। এরপর মাঠে থাকা কোহলি, সরফরাজ, রাহুলদের স্লিপে দাঁড়িয়ে থাকতে দেখে ফের রবি শাস্ত্রী ‘ডাক’ এর প্রসঙ্গ নিয়ে আসেন।

নিউজিল্যান্ডের ব্যাটিং চলাকালীন বিরাট-রাহুলদের ফিল্ডিং দেখে শাস্ত্রী বলেন, ‘এটা ভারতে শোনা যায় না, সর্বনিম্ন স্কোর, টিম ৪৬ রানে অল আউট হয়েছে। তিনজনই স্লিপে দাঁড়িয়ে আছে, ওরা শূন্যে আউট হয়েছে।’ দ্বিতীয় দিনের খেলার শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মা স্বীকার করে নেন, তাঁর পিচ বুঝতে ভুল হয়েছে। সকলেই ব্যাটিংয়ের ক্ষেত্রে তাড়াহুড়ো করেছে। যতটা পিচ ফ্ল্যাট প্রত্যাশা করেছিলেন, ততটা ছিল না। সেখানেই সমস্যা হয়েছে। এ বার দেখার দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া কেমন পারফর্ম করে।

Follow Us
'একুশে যা, ২০২৬-ও তাই', সংকল্পপত্র প্রকাশের মঞ্চে কাকে খোঁচা তাপসের?
'একুশে যা, ২০২৬-ও তাই', সংকল্পপত্র প্রকাশের মঞ্চে কাকে খোঁচা তাপসের?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর