AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs NZ Final: স্পিন দাপট, স্লগে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু সামির; ট্রফি জয়ে ভারতের চাই ২৫২

ICC Men's Champions Trophy 2025: ভারতীয় বোলারদের মধ্যে দুই পেসারই প্রচুর রান দিয়েছেন। তবে স্পিনাররা অনবদ্য। অক্ষর প্যাটেল উইকেট না পেলেও ইকোনমি খুব ভালো। ২টি করে উইকেট বরুণ ও কুলদীপের। জাডেজার ঝুলিতে ১ উইকেট।

IND vs NZ Final: স্পিন দাপট, স্লগে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু সামির; ট্রফি জয়ে ভারতের চাই ২৫২
Image Credit: PTI
| Updated on: Mar 09, 2025 | 6:11 PM
Share

ম্যাচে নানা মোড়। কখনও মনে হয়েছে ভারতের নিয়ন্ত্রণে, আবার কখনও নিয়ন্ত্রণে। ফাইনালে স্নায়ুর চাপ থাকবে সেটাই স্বাভাবিক। নিউজিল্যান্ড টস জিতে ব্যাটিং নেয়। এরপর তাঁদের ইনিংস যেন টেস্টের মতো। টেস্টে যেমন সেশনে রং বদলায়, এখানেও তাই। ভারতের চারটি ক্যাচ মিস নিউজিল্যান্ডকে কিছুটা অ্যাডভান্টেজও দিয়েছে। তবে বরুণ চক্রবর্তী আক্রমণে আসতেই খেলার মোড় ঘুরতে শুরু করে। দুর্দান্ত বোলিং করেন কুলদীপ যাদবও। ফাইনালে বল হাতে কিছুটা যেন হতাশার বোলিং সামির। যদিও স্লগ ওভারে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু দেন সামিই। শেষ অবধি ভারতকে ২৫২ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড।

পিচের চরিত্র বোঝা কঠিন। ফাইনালের পিচ দেখে মনে হয়েছিল ব্যাটারদের জন্য সহজ। আবার বরুণের বোলিংয়ের সময় মনে হয়েছে, খুবই কঠিন পিচ। শট খেলা মুশকিল। প্রথম পাওয়ার প্লে-তে প্রায় ৭ রান রেটে ব্যাটিং করেছে নিউজিল্যান্ড। তবে পাওয়ার প্লে শেষ হতেই কুলদীপ ফেরান রাচিন রবীন্দ্রকে। সেখান থেকে কিছুটা স্বস্তিতে ছিল ভারত। ড্যারেল মিচেল ভারতকে অস্বস্তিতে ফেলে।

ভারতীয় ফিল্ডাররা সব মিলিয়ে এদিন চারটি ক্যাচ ফসকেছেন। সেটিও অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। ড্যারেল মিচেল ৩৮ রানে জীবন পান। তাঁকে স্লগ ওভারে ফেরান সামি। ততক্ষণে ৬৩ রানের অনবদ্য একটা ইনিংস খেলেছেন। গ্লেন ফিলিপস তাঁর সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন। দলীয় ২১১ রানে ড্যারেল মিচেল ফিরতে মনে হয়েছিল, কিউয়িদের ২৪০ রানে আটকে দেওয়া সম্ভব। যদিও মাইকেল ব্রেসওয়েলের অপরাজিত হাফসেঞ্চুরিতে বড় স্কোর।

ভারতীয় বোলারদের মধ্যে দুই পেসারই প্রচুর রান দিয়েছেন। তবে স্পিনাররা অনবদ্য। অক্ষর প্যাটেল উইকেট না পেলেও ইকোনমি খুব ভালো। ২টি করে উইকেট বরুণ ও কুলদীপের। জাডেজার ঝুলিতে ১ উইকেট।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?