AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mayank Yadav: কোচ গম্ভীর যা যা বারণ করেছিলেন… আন্তর্জাতিক অভিষেকের পর ফাঁস করলেন মায়াঙ্ক যাদব

IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে গোয়ালিয়রে আন্তর্জাতিক টি-২০-তে অভিষেক হয়েছে মায়াঙ্কের। আন্তর্জাতিক ক্রিকেটে কেরিয়ারে হাতেখড়িতে দ্বিতীয় ওভারের দ্বিতীয় ডেলিভারিতেই উইকেট নেন দিল্লির ছেলে। কিন্তু সেখানে মায়াঙ্ককে গতির ঝড় তুলতে দেখা যায়নি।

Mayank Yadav: কোচ গম্ভীর যা যা বারণ করেছিলেন... আন্তর্জাতিক অভিষেকের পর ফাঁস করলেন মায়াঙ্ক যাদব
Mayank Yadav: কোচ গম্ভীর যা যা বারণ করেছিলেন... আন্তর্জাতিক অভিষেকের পর ফাঁস করলেন মায়াঙ্ক যাদব
| Updated on: Oct 07, 2024 | 5:53 PM
Share

কলকাতা: রাজধানী এক্সপ্রেসের গতি গেল কোথায়? মায়াঙ্ক যাদবের (Mayank Yadav) আন্তর্জাতিক অভিষেকের পর ক্রিকেট মহলে এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। ১৭তম আইপিএলে ১৫৬.৭ কিমি/ঘণ্টা গতিতে বল করে লাইমলাইটে চলে এসেছিলেন লখনউ সুপার জায়ান্টসের তরুণ তুর্কি মায়াঙ্ক যাদব। বাংলাদেশের বিরুদ্ধে গোয়ালিয়রে আন্তর্জাতিক টি-২০-তে অভিষেক হয়েছে মায়াঙ্কের। আন্তর্জাতিক ক্রিকেটে কেরিয়ারে হাতেখড়িতে দ্বিতীয় ওভারের দ্বিতীয় ডেলিভারিতেই উইকেট নেন দিল্লির ছেলে। কিন্তু সেখানে মায়াঙ্ককে গতির ঝড় তুলতে দেখা যায়নি। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক ডেবিউ হওয়ার সময় তাঁকে ঠিক কী কী বারণ করেছিলেন কোচ গৌতম গম্ভীর।

বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লার উইকেট নেন মায়াঙ্ক। তিমি ৪ ওভারে ১টি মেডেন সহ ২১ রান দিয়ে ১ উইকেট নেন। ম্যাচের শেষে জিও সিনেমাকে মায়াঙ্ক যাদব জানান, তিনি ভারতের হেড কোচের থেকে কী কী বার্তা পেয়েছিলেন। রাজধানী এক্সপ্রেস মায়াঙ্ক বলেন, ‘খুব বেশি কিছু তিনি বলেননি আমাকে। আমাকে বেসিক জিনিসগুলো মাথায় রাখতে বলেছিলেন। যা করে অতীতে ভালো ফল পেয়েছি, সেটাই করার কথা জানিয়েছিলেন। অতিরিক্ত আলাদা কিছু করার চেষ্টা করতে বারণ করেছিলেন। এবং বেশি ভাবতে নিষেধ করেছিলেন। একটা আন্তর্জাতিক ম্যাচ বলে শুধু ভাবতে বলেছিলেন।’

মায়াঙ্ক একইসঙ্গে জানান, তিনি ডেবিউ টি-২০ ম্যাচ খেলার জন্য একদিকে যেমন উত্তেজিত ছিলেন, তেমনই নার্ভাসও ছিলেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি একদিকে যেমন উত্তেজিত ছিলাম, তেমনই খানিক নাভার্স ছিলাম। চোটের পর এই সিরিজ দিয়ে আমার প্রত্যাবর্তন হয়েছে। অনেকদিন প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলিনি। সেখান থেকে সরাসরি আমার অভিষেক হল। যে কারণে খানিক নার্ভাস ছিলাম। সুস্থ হওয়ার পথটা কঠিন ছিল আমার জন্য। অনেক ওঠা-পড়া ছিল গত ৪ মাস। তবে আমার থেকেও বিষয়টা কঠিন ছিল যাঁরা আমার সঙ্গে এই সময় কাজ করেছে, তাঁদের জন্য।’

সোশ্যাল মিডিয়া সাইট এক্সে নিজের ডেবিউ ম্যাচের চারটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘বিশেষ দিন।’

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত