AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CT 2025, AUS vs ENG: দুবাইয়ে কাল ভারত-পাকিস্তান মহারণ, লাহোরে বাজল জনগণমন…

ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইনিংসের দ্বিতীয় ডেলিভারিতেই খারাপ মাঠের কারণে চোট পান পাকিস্তান ওপেনার ফকর জমান। পরে তিনি মিডল ওভারে ব্যাট করতে নামলেও পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। এ বার নতুন কীর্তি আয়োজকদের।

CT 2025, AUS vs ENG: দুবাইয়ে কাল ভারত-পাকিস্তান মহারণ, লাহোরে বাজল জনগণমন...
Image Credit: X
| Updated on: Feb 22, 2025 | 4:38 PM
Share

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। দীর্ঘ প্রায় ৩০ বছর পর পাকিস্তানে কোনও আইসিসি টুর্নামেন্ট হচ্ছে। শুরু থেকেই নানা ভুলে ভরা পরিস্থিতি। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য আদা জল খেয়ে নেমেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। স্টেডিয়ামও সংস্কার করেছে। কম সময়ের মধ্যে আদতে যে কিছুই ঠিকঠাক হয়নি টুর্নামেন্ট শুরুর আগেই দেখা গিয়েছে। ফ্লাড লাইটের কারণে চোট পেয়েছিলেন নিউজিল্যান্ডের তরুণ ক্রিকেটার রাচিন রবীন্দ্র। তেমনই চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইনিংসের দ্বিতীয় ডেলিভারিতেই খারাপ মাঠের কারণে চোট পান পাকিস্তান ওপেনার ফকর জমান। পরে তিনি মিডল ওভারে ব্যাট করতে নামলেও পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। এ বার নতুন কীর্তি আয়োজকদের।

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও টুর্নামেন্ট হাইব্রিড মডেলে। ভারতের সব ম্যাচই দুবাইয়ে। এ ছাড়াও একটি সেমিফাইনাল এবং ভারত যদি ফাইনালে ওঠে সেই ম্যাচও হবে দুবাইয়ে। বাকি সব ম্যাচই পাকিস্তানের তিনটি ভেনুতে। লাহোরে চলছে অ্যাসেজ। চ্য়াম্পিয়ন্স ট্রফিতে এ দিন মুখোমুখি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ম্যাচের আগে যদিও আয়োজকদের মজার মুহূর্ত তৈরি হল। ভারতকে নিয়ে এত বিদ্বেষ তৈরি করে শেষে ভুলে জনগণমন অধিনায়ক!

ম্যাচের আগে অংশগ্রহণকারী দু-দলের জাতীয় সঙ্গীত হয়। পাকিস্তান যেন ভুলেই গিয়েছিল, ভারতীয় দল দুবাইতে খেলছে। লাহোরে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের আগে ভুল করে ভারতের জাতীয় সঙ্গীতই চালিয়ে দেওয়া হল। দুবাইতে কাল মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। সেই ম্যাচে জনগণমন চালাতে হবে। তারই প্রস্তুতি সেরে রাখল পাকিস্তান! এদিন অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের সময়ের ‘ভারত ভাগ্য বিধাতা’ চালিয়ে দেওয়া হয়। দ্রুত ভুল শুধরে নিলেও ততক্ষণে অবশ্য তার ভিডিয়ো-অডিয়ো রেডি হয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হতে থাকে সেই ভিডিয়ো।

Follow Us