AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, DC vs LSG, Live Streaming: পন্থের সামনে বড় চ্যালেঞ্জ, অক্ষরের স্ট্র্যাটেজি তৈরি; কখন-কোথায়-কীভাবে দেখবেন DC vs LSG ম্যাচ?

Delhi Capitals vs Lucknow Super Giants IPL Live Streaming: নতুন সপ্তাহ। নতুন দিন। ১৮তম আইপিএলে আগামিকাল মুখোমুখি অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালস এবং ঋষভ পন্থের লখনউ সুপার জায়ান্টস।

IPL 2025, DC vs LSG, Live Streaming: পন্থের সামনে বড় চ্যালেঞ্জ, অক্ষরের স্ট্র্যাটেজি তৈরি; কখন-কোথায়-কীভাবে দেখবেন DC vs LSG ম্যাচ?
আইপিএলে মুখোমুখি দিল্লি ও লখনউImage Credit: TV9 Bangla Graphics
| Updated on: Mar 23, 2025 | 7:30 PM
Share

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণে অনেক বদল দেখা গিয়েছে। একাধিক ক্রিকেটারের ঠিকানা বদলে গিয়েছে। আগামিকাল আইপিএলের (IPL) ম্যাচে মুখোমুখি অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালস ও ঋষভ পন্থের লখনউ সুপার জায়ান্টস। পন্থের কাছে এই ম্যাচ চ্যালেঞ্জের। নিজের পুরনো দলের বিরুদ্ধে খেলবেন। এ বারের আইপিএলের সবচেয়ে দামী অধিনায়কও তিনি। ফলে প্রত্যাশার একটা চাপ থাকবেই। দিল্লি শিবির আবার অধিনায়ক বাছার ক্ষেত্রে ভরসা রেখেছে দলের পুরনো সদস্যের উপর। কারণ, নিলামে লোকেশ রাহুলকে কেনার পর ক্রিকেট মহলে অনেকেই ভাবছিলেন রাহুলকে ওই টিমের ক্যাপ্টেন করা হবে। তা হয়নি। অক্ষর এ বার দেবেন দিল্লি দলকে নেতৃত্ব। TV9Bangla এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে ও কোথায় দেখবেন DC vs LSG ম্যাচ।

আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচটি কবে হবে?

আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটি (২৪ মার্চ) আগামিকাল, সোমবার হবে।

আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটি কোথায় হবে?

আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটি বিশাখাপত্তনমের ডাঃ ওয়াই. এস. রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়াম হবে।

আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭টা ৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?

আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিওস্টার অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?