AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India World Record: ছয় মারার রেকর্ড! ১৪৭ বছরের ইতিহাসে প্রথম ভারত

India vs New Zealand 1st Test: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরুটা অবশ্য ভালো হয়নি। প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানেই অলআউট হয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে এখনও অবধি বিধ্বংসী ব্যাটিং। আর এতেই রেকর্ড।

India World Record: ছয় মারার রেকর্ড! ১৪৭ বছরের ইতিহাসে প্রথম ভারত
Image Credit: PTI
| Updated on: Oct 18, 2024 | 10:40 PM
Share

টেস্ট ক্রিকেটে ১৪৭ বছরের ইতিহাসে প্রথম ভারত! টেস্টে বছরে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড ছিল ইংল্যান্ডের। তাদের বাজ়বল স্টাইল আসার পরই এই রেকর্ড হয়েছিল। ভারত আগেই সেই রেকর্ড ভেঙেছিল। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিধ্বংসী ব্যাটিং করেছিল ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরুটা অবশ্য ভালো হয়নি। প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানেই অলআউট হয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে এখনও অবধি বিধ্বংসী ব্যাটিং। আর এতেই রেকর্ড।

ইংল্যান্ড ক্রিকেট টিম ২০২২ সালে এক ক্যালেন্ডার বর্ষে ৮৯টি ছয় মেরেছিল। বাংলাদেশ সিরিজেই সেই রেকর্ড ছাপিয়ে গিয়েছিল ভারত। লক্ষ্য ছিল ছয় মারার সেঞ্চুরির দিকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে তা সম্ভব হয়নি। দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী ব্যাটিং করেছেন রোহিত, যশস্বী, সরফরাজ ও বিরাট কোহলি। তৃতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ২৩১ রান তুলে নিয়েছে ভারত। দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই ৫টি ছয় মেরেছে ভারত। সব মিলিয়ে এ বছর ১০২টি ছয় মেরেছে ভারত। বিশ্বের প্রথম দল হিসেবে টেস্টে এক ক্যালেন্ডার বর্ষে সেঞ্চুরির রেকর্ড ভারতের।

এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি ছয়

ভারত ১০২* (২০২৪)

ইংল্যান্ড-৮৯ (২০২২)

ভারত ৮৭ (২০২১)

নিউজিল্যান্ড ৮১ (২০১৪)

নিউজিল্যান্ড ৭১ (২০১৩)

ইংল্যান্ড ৬৮* (২০২৪)

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত