AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Joe Root: অ্যালিস্টার কুককে ছাপিয়ে টেস্টে ইংল্যান্ডের ‘রাজা’ জো রুট

Test Cricket: মুলতানে বর্তমানে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ব্যস্ত রুট। সেখানেই ইতিহাস গড়লেন তিনি। প্রাক্তন ইংল্যান্ড ক্যাপ্টেন অ্যালিস্টার কুককে (Alastair Cook) ছাপিয়ে গিয়েছেন রুট।

Joe Root: অ্যালিস্টার কুককে ছাপিয়ে টেস্টে ইংল্যান্ডের 'রাজা' জো রুট
Joe Root: অ্যালিস্টার কুককে ছাপিয়ে টেস্টে ইংল্যান্ডের 'রাজা' জো রুটImage Credit: PTI FILE
| Updated on: Oct 09, 2024 | 1:59 PM
Share

কলকাতা: বর্তমানে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের এক দাপুটে ক্রিকেটারের নাম বলতে হলে, সবার প্রথমেই ক্রিকেট প্রেমীরা বলবেন জো রুটের (Joe Root) নাম। মুলতানে বর্তমানে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ব্যস্ত রুট। সেখানেই ইতিহাস গড়লেন তিনি। প্রাক্তন ইংল্যান্ড ক্যাপ্টেন অ্যালিস্টার কুককে (Alastair Cook) ছাপিয়ে গিয়েছেন রুট। স্যার অ্যালিস্টার কুক ১৬১টি টেস্ট ম্যাচে ১২৪৭২ রান করেছিলেন। জো রুট ১৪৭তম টেস্ট খেলার সময় রানের দিক থেকে ছাপিয়ে গেলেন কুককে। ২০১২ সালে টেস্ট অভিষেক হয় রুটের। ৩৩ বছর বয়সী রুট ১৪৬টি টেস্টে ১২৪০২ রান করেছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে ৭০ রান করলেই রুট ছাপিয়ে যেতেন কুককে। পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্টের প্রথম ম্যাচের তৃতীয় দিন সেই রান পূর্ণ করে ফেলেন রুট।

এতদিন ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান ছিল অ্যালিস্টার কুকের। এ বার তাঁকে ছাপিয়ে টেস্টে ইংল্যান্ডের রাজা বনে গেলেন রুট। লাল বলের ক্রিকেটে রুটের ধারাবাহিকতা সকলকে চমকে দেওয়ার মতো। কুককে ছাপিয়ে যাওয়ার দিন রুট আরও এক রেকর্ড গড়েছেন।

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট মুলতান টেস্টের দ্বিতীয় দিন প্রথম ব্যাটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫ হাজার রানের গণ্ডি পার করেছেন। শান মাসুদের দলের বিরুদ্ধে ২৭ রান করলেই এই রেকর্ড গড়তেন রুট। সেটাই করতে পেরেছেন। ইংল্যান্ড টিমের নেতৃত্ব ছাড়ার পর রুটের ব্যাটিং আরও ধারাল হয়েছে। শেষ চার ক্যালেন্ডার বছরের মধ্যে তিন বার রুট কমপক্ষে ১০০০ রান করেছেন। এ বছর তা কত রানে গিয়ে থামে সেটাই দেখার।

Follow Us
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে