AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR IPL Playoffs record: অগ্নিপরীক্ষার সামনে KKR, নাইটদের প্লে অফ ও নক আউট ভাগ্য কেমন?

KKR, IPL 2024: পয়েন্ট টেবলে প্রথম ও দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছিল যথাক্রমে কেকেআর ও হায়দরাবাদ। মঙ্গলবার রাতের প্রথম কোয়ালিফায়ারের আগে জেনে নিন নাইটদের প্লে অফ ও নক আউট ভাগ্য কেমন?

KKR IPL Playoffs record: অগ্নিপরীক্ষার সামনে KKR, নাইটদের প্লে অফ ও নক আউট ভাগ্য কেমন?
KKR IPL Playoffs record: অগ্নিপরীক্ষার সামনে KKR, নাইটদের প্লে অফ ও নক আউট ভাগ্য কেমন?
| Updated on: May 21, 2024 | 9:00 AM
Share

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম সংস্করণ শেষ লগ্নে এসে পৌঁছে গিয়েছে। এ বারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স (KKR) প্রথম কোয়ালিফায়ার খেলবে। পয়েন্ট টেবলে প্রথম ও দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছিল যথাক্রমে কেকেআর ও হায়দরাবাদ। মঙ্গলবার রাতের প্রথম কোয়ালিফায়ারের আগে জেনে নিন নাইটদের প্লে অফ ও নক আউট ভাগ্য কেমন?

এখনও অবধি আইপিএলের প্লে অফ ও নক আউটে মোট ১৩টি ম্যাচ খেলেছে কেকেআর। তার মধ্যে কেকেআরের জয় ৮ ম্যাচে। এবং হার ৫টি ম্যাচে। এ বার কেকেআর বেশ ভালো ছন্দে রয়েছে। সমর্থকদের প্রত্যাশা, তৃতীয় বার ট্রফি আসবে নাইট শিবিরেই।

আইপিএল প্লে অফ ও নকআউটে কেকেআরের জয়/হার এর রেকর্ড—

  • কেকেআর খেলেছে – ১৩টি ম্যাচ
  • কেকেআরের জয় – ৮টি ম্যাচে
  • কেকেআরের হার – ৫টি ম্যাচে
  • প্রথমে ব্যাটিং করে কেকেআর জিতেছে – ৩ ম্যাচ
  • রান তাড়া করে কেকেআর জিতেছে – ৫ ম্যাচ

আইপিএলের প্লে অফে ও নকআউটে কেকেআরের রেজাল্ট—

  1. 2011 – এলিমিনেটর – মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চার উইকেটে হেরেছিল কেকেআর।
  2. 2012 – কোয়ালিফায়ার 1 – দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে 18 রানে জিতেছিল কেকেআর।
  3. 2012 – ফাইনাল – চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পাঁচ উইকেটে জিতেছিল কেকেআর।
  4. 2014 – কোয়ালিফায়ার 1 – কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে 28 রানে জয়ী কেকেআর।
  5. 2014 – ফাইনাল – কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে তিন উইকেটে জয়ী কেকেআর।
  6. 2016 – এলিমিনেটর – সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে 22 রানে হেরেছিল কেকেআর।
  7. 2017 – এলিমিনেটর – সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সাত উইকেটে (ডিএলএস) জিতেছিল কেকেআর।
  8. 2017 – কোয়ালিফায়ার 2 – মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ছয় উইকেটে হেরেছিল কেকেআর।
  9. 2018 – এলিমিনেটর – রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 25 রানে জয়ী
  10. 2018 – কোয়ালিফায়ার 2 – সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে 14 রানে হেরেছিল কেকেআর।
  11. 2021 – এলিমিনেটর – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে চার উইকেটে জিতেছিল কেকেআর।
  12. 2021 – কোয়ালিফায়ার 2 – দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিন উইকেটে জিতেছিল কেকেআর।
  13. 2021 – ফাইনাল – চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২৭ রানে হার কেকেআরেরে।

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী