AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2024, KKR: কালই কলকাতায় নাইটরা, আইপিএলের চূড়ান্ত প্রস্তুতি শুরু কবে!

Kolkata Knight Riders: কলকাতা নাইট রাইডার্সের তরফে জানানো হয়েছে, কাল শহরে আসছেন বেশ কয়েকজন ক্রিকেটার। অধিনায়ক শ্রেয়স আইয়ার রঞ্জি ট্রফি ফাইনাল খেলছেন। ফলে তিনি পরে আসবেন। শুধু ক্রিকেটাররাই নন, সমস্ত কোচিং স্টাফও চলে আসছেন কালই। কেকেআর শিবিরের তরফে আগেই জানানো হয়েছিল, ১৫ মার্চ চূড়ান্ত প্রস্তুতি শুরু করবে দল। তবে শুক্রবার কোন সময় অনুশীলন তা অবশ্য নিশ্চিত করা হয়নি।

IPL 2024, KKR: কালই কলকাতায় নাইটরা, আইপিএলের চূড়ান্ত প্রস্তুতি শুরু কবে!
Image Credit: KKR
| Updated on: Mar 13, 2024 | 4:01 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রায় প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই। কলকাতা নাইট রাইডার্স ঘরোয়া ক্রিকেটারদের কয়েকজনকে নিয়ে মুম্বইয়ের অ্যাকাডেমিতে প্রস্তুতি সারছিল। তবে কেকেআরের পুরোদমে প্রস্তুতি এখনও শুরু হয়নি। এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে ২২ মার্চ। কলকাতা নাইট রাইডার্সের শুরুতেই হোম ম্যাচ। প্রতিযোগিতার দ্বিতীয় দিন ইডেন গার্ডেন্সে ২৩ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে কেকেআর। কালই কলকাতায় আসছেন নাইটরা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কলকাতা নাইট রাইডার্সের তরফে জানানো হয়েছে, কাল শহরে আসছেন বেশ কয়েকজন ক্রিকেটার। অধিনায়ক শ্রেয়স আইয়ার রঞ্জি ট্রফি ফাইনাল খেলছেন। ফলে তিনি পরে আসবেন। শুধু ক্রিকেটাররাই নন, সমস্ত কোচিং স্টাফও চলে আসছেন কালই। কেকেআর শিবিরের তরফে আগেই জানানো হয়েছিল, ১৫ মার্চ চূড়ান্ত প্রস্তুতি শুরু করবে দল। তবে শুক্রবার কোন সময় অনুশীলন তা অবশ্য নিশ্চিত করা হয়নি।

আপাতত ঘরোয়া ক্রিকেটারদের নিয়েই প্রস্তুতি শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। এত দিন মুম্বই অ্যাকাডেমিতে অভিষেক নায়ারের তত্ত্বাবধানে প্রস্তুতি সারছিলেন রিঙ্কু সিং, রমনদীপ সিংরা। শুক্রবার থেকে কোচ চন্দ্রকান্ত পন্ডিত এবং মেন্টর গৌতম গম্ভীরও থাকবেন। তবে বিদেশি ক্রিকেটাররা কবে যোগ দেবেন, এ নিয়ে কোনও তথ্য দেয়নি কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের নিলামে এ বার রেকর্ড গড়েছে কেকেআর। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে অজি বাঁ হাতি পেসার মিচেল স্টার্ককে নিয়েছে কেকেআর।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ