AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rishabh Pant: দায়িত্ব নিয়েই প্রবল চাপে ঋষভ পন্থ! আইপিএলে পাবেন না সেরা অস্ত্র?

IPL 2025, LSG: ঋষভ পন্থের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস অভিযান শুরু করছে ২৪ মার্চ। পন্থের প্রাক্তন দল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেই প্রথম ম্যাচ। যদিও আইপিএল অভিযান শুরুর আগেই চিন্তায় লখনউ ক্যাপ্টেন ঋষভ পন্থ এবং টিম ম্যানেজমেন্ট।

Rishabh Pant: দায়িত্ব নিয়েই প্রবল চাপে ঋষভ পন্থ! আইপিএলে পাবেন না সেরা অস্ত্র?
Image Credit: PTI FILE
| Updated on: Mar 11, 2025 | 3:10 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরু ২২ মার্চ। এ বারের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর। উদ্বোধনী ম্যাচ এবং ফাইনালও কলকাতার ইডেন গার্ডেন্সে। ঋষভ পন্থের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস অভিযান শুরু করছে ২৪ মার্চ। পন্থের প্রাক্তন দল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেই প্রথম ম্যাচ। যদিও আইপিএল অভিযান শুরুর আগেই চিন্তায় লখনউ ক্যাপ্টেন ঋষভ পন্থ এবং টিম ম্যানেজমেন্ট।

আইপিএলের প্রথম অর্ধে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ লখনউ সুপার জায়ান্টসের এক্সপ্রেস গতির বোলার মায়াঙ্ক যাদবকে। গত আইপিএলেই অভিষেক হয় মায়াঙ্কের। নিয়মিত ১৫০ কিমি/ঘণ্টায় বোলিং করতে পারেন। আইপিএলে অভিষেক ম্যাচে সেরার পুরস্কারও জিতে নিয়েছিলেন। তবে প্রচণ্ড চোট প্রবণ। গত মরসুমে হাতে গোনা ম্যাচই খেলার সুযোগ পেয়েছিলেন মায়াঙ্ক যাদব।

বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স যা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি হিসেবে পরিচিত ছিল, সেখানেই রিহ্যাব চলছে মায়াঙ্কের। গত অক্টোবরে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মায়াঙ্কের। এরপরই ফের চোট। মায়াঙ্ক কবে ফিট হয়ে উঠতে পারবেন, এর কোনও নিশ্চয়তা নেই। আপাতত বলা যায়, তাঁকে হয়তো আইপিএলের প্রথম অর্ধেই পাওয়া যাবে না। ১১ কোটি টাকায় মায়াঙ্ককে রিটেন করেছিল লখনউ সুপার জায়ান্টস।

Follow Us
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা
Mamata Banerjee EXCLUSIVE: TV9 বাংলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee EXCLUSIVE: TV9 বাংলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি