AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohd. Shami : আমার ধারেকাছে কেউ আছে…নির্বাচকদের চ্যালেঞ্জ শামির!

গতবছর শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন শামি। তারপর থেকেই সুযোগ হয়নি তাঁর। এই মুহূর্তে দেশের হয়ে খেলছেন বুমরা, সিরাজ, অর্শদীপ সিংরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হর্ষিত রানা চোটের কারণে দলের বাইরে চলে গেলেও দলে জায়গা হয়নি শামির।

Mohd. Shami : আমার ধারেকাছে কেউ আছে...নির্বাচকদের চ্যালেঞ্জ শামির!
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Apr 01, 2026 | 4:43 PM
Share

কলকাতা : জাতীয় দলে বেশ কয়েক বছর ধরেই সুযোগ হচ্ছে না মহম্মদ শামির। ভাল বোলিং করলেও মেলেনি জায়গা। এবার মুখ খুললেন শামি। সরাসরি নির্বাচকদের প্রশ্ন ছুঁড়ে দিলেন এই বঙ্গ পেসার। তাঁর মতে, সাম্প্রতিক সময়ে ফর্মের নিরিখে তাঁর আশেপাশে কেউ নেই। বুধবার আইপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামবেন তিনি। তার আগেই নিজের বিষয়ে এই উক্তি শামির।

একটি পডকাস্টে এসে শামি প্রশ্ন তোলেন,”কেন আমাকে এখনও জাতীয় দলে ভাবা হচ্ছে না ? আমি মনে করি না, পরিসংখ্যান সবসময় জরুরি। যদি কারও ফর্ম থাকে, তাহলে পরিসংখ্যান দিয়ে কী হবে ? আমার পরিসংখ্যান দেখুন। আইপিএল দেখুন। আমার ধারেকাছে কোনও বোলার রয়েছে? এরপরেও আমি জাতীয় দলে নেই। শেষ ৫/৬ বছরে ১৩০ উইকেট পেয়েছি। আর কী করতে হবে আমাকে ?” খুব একটা ভুল বলেননি তিনি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৭ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন তিনি। আইপিএলেও শেষ ৫ বছরে ৭০ এর বেশি উইকেট পেয়েছেন শামি। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে ৬৭ উইকেট পাওয়ার পরেও জাতীয় দলে তাঁকে ব্রাত্য করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। কিন্তু তাঁর থেকে ভাল বোলার হিসেবে উঠে আসছেন বুমরা, অর্শদীপ বা হর্ষিত রানারা।

গতবছর শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন শামি। তারপর থেকেই সুযোগ হয়নি তাঁর। এই মুহূর্তে দেশের হয়ে খেলছেন বুমরা, সিরাজ, অর্শদীপ সিংরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হর্ষিত রানা চোটের কারণে দলের বাইরে চলে গেলেও দলে জায়গা হয়নি শামির। নিজের অবসর নিয়েও অকপট শামি। বললেন,”অবসর বিষয়টা ব্যক্তিগত। যেদিন ঘুম থেকে উঠে ক্রিকেটকে একঘেয়ে লাগবে, সেই দিন অবসর ঘোষণা করে দেব। তবে এখনও, সেরকম কিছু মনে হয়নি।

২০২৩ সালে আইপিএলের পার্পল ক্যাপ জিতেছিলেন শামি। ২০২৪ এ ছিলেন সানরাইজার্স হায়দরাবাদ দলে। কিন্তু চোটের কারণে খেলতে পারেননি তিনি। এই বছরে ১০ কোটি টাকা দিয়ে তাঁকে দলে নিয়েছে লখনৌ সুপারজায়ান্টস। এই আইপিএল নিয়ে তিনি বলেছেন,”বোলার হিসেবে নিজের ১০০% দিতে চাই। লখনৌ আমার উপর ভরসা করেছে। ওঁদের নিরাশ করব না।

Follow Us