AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni : চেন্নাই শিবিরে আশার আলো! কবে ফিরছেন ধোনি? মিলল বড় আপডেট

CSK : আরসিবির বিরুদ্ধে গত ম্যাচেই হেরে হারের হ্যাটট্রিক করেছে চেন্নাই। প্রথমে ব্যাট করে আরসিবি করেছিল ২৫০ রান। এই নিয়ে প্রথমবার কোনও দল চেন্নাইয়ের বিরুদ্ধে এত রান করল। শেষ কয়েকটি ম্যাচে এমনিতেই ক্রমাগত নিম্নমানের বোলিং করছে চেন্নাই। যার ফল বারবার ভুগতে হয়েছে দলকে।

MS Dhoni : চেন্নাই শিবিরে আশার আলো! কবে ফিরছেন ধোনি? মিলল বড় আপডেট
এখনও চোট সারেনি ধোনির। Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 07, 2026 | 11:47 AM
Share

কলকাতা : ধোনি নেই। একারণেই কি ছন্নছাড়া অবস্থা চেন্নাইয়ের ? তিন ম্যাচের তিনটিতেই হেরেছে সিএসকে (Chennai Super Kings)। শুরু থেকে ব্যর্থতাই সঙ্গী সিএসকের। সঙ্গে রয়েছে গত ম্যাচেই আড়াইশো রান দেওয়া। এই আইপিএল যেন শুরু থেকেই ভোগাচ্ছে সিএসকে-কে। তবে এর মধ্যেই আশার আলো দেখা যাচ্ছে ধোনির (MS Dhoni) প্রত্যাবর্তন ঘিরে।

আইপিএল শুরুর আগেই ছিটকে গিয়েছেন থালা। নিয়মিত অনুশীলন করলেও যাচ্ছেন না মাঠে। শুরুতে মনে করা হয়েছিল, তাঁর চোট সারতে দুই সপ্তাহ লাগবে। কিন্তু শোনা গিয়েছে, তাঁর উন্নতি হচ্ছে অনেক আগেই। সোম ও মঙ্গলবার ধোনির ফিটনেস টেস্ট হবে। তারপরেই জানা যাবে, কবে মাঠে ফিরবেন তিনি। টেস্ট ভাল হলে শোনা যাচ্ছে, খুব সম্ভবত দিল্লির বিরুদ্ধে ম্যাচে মাঠে ফিরতে পারেন ধোনি। তবে তাঁকে নিয়ে ইতিমধ্যেই তাড়াহুড়ো করতে নারাজ সিএসকে। এখনও বাকি ১১ ম্যাচ। তাই সিএসকে ম্যানেজমেন্ট চাইছে ধোনি যেন সম্পূর্ণ ফিট হয়েই মাঠে নামেন।

ধোনির পাশাপাশি ফিটনেস ও চোট সমস্যায় ভুগছেন ডেওয়াল্ড ব্রেভিসও (Dewald Brevis) । এই তরুণ প্রোটিয়া তারকাও খেলেননি প্রথম ৩ ম্যাচে। তাঁকে নিয়ে আশাবাদী কোচ স্টিফেন ফ্লেমিং। তাঁর কথায়,”আশা করছি পরের ম্যাচে ফিট হয়ে যাবে ব্রেভিস। শুধু আমরা চাই পরের কয়েকটা দিন যেন আমাদের পরিকল্পনা অনুযায়ী কাটে।” ধোনি ও ব্রেভিস দলে ফিরলে চেন্নাইয়ের এই ব্যাটিং ব্যর্থতা অনেকটাই কেটে যাবে ও ব্যাটিংয়ে দলের গভীরতা বাড়বে বলে মনে করছে ক্রিকেটমহল।

আরসিবির বিরুদ্ধে গত ম্যাচেই হেরে হারের হ্যাটট্রিক করেছে চেন্নাই। প্রথমে ব্যাট করে আরসিবি করেছিল ২৫০ রান। এই নিয়ে প্রথমবার কোনও দল চেন্নাইয়ের বিরুদ্ধে এত রান করল। শেষ কয়েকটি ম্যাচে এমনিতেই ক্রমাগত নিম্নমানের বোলিং করছে চেন্নাই। যার ফল বারবার ভুগতে হয়েছে দলকে। রান পাচ্ছেন না অধিনায়ক রুতুরাজও। আর সেই কারণেই দলের হাল ফেরাতে যত জলদি সম্ভব ধোনি ও ব্রেভিসকে দলে চাইছেন সিএসকে সমর্থকেরা।

Follow Us