AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PBKS : আত্মবিশ্বাসী ‘সরপঞ্চ’ শ্রেয়স, আজ রাতের ম্যাচে অনিশ্চিত পন্থ!

Shreyas Iyer : আইপিএলে শেষ ৩ বছর ধরে অসাধারন ফর্মে রয়েছেন শ্রেয়স আইয়ার। এই আইপিএলেও এখনও অবধি অপরাজিত রয়েছে তাঁর দল পাঞ্জাব কিংস। একটি মাত্র ম্যাচ বৃষ্টির জন্য ধুয়ে যাওয়া বাদ দিয়ে বাকি সব ম্যাচেই জিতেছে পাঞ্জাব। আজ রবিবারের ম্যাচে পাঞ্জাবের মুখোমুখি ঋষভ পন্থের লখনৌ সুপারজায়ান্টস ..

PBKS : আত্মবিশ্বাসী 'সরপঞ্চ' শ্রেয়স, আজ রাতের ম্যাচে অনিশ্চিত পন্থ!
দারুন ফর্মে রয়েছেন অধিনায়ক।Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 19, 2026 | 12:17 PM
Share

কলকাতা: তিনি যাতে হাত লাগান, তাই সোনা হয়ে যায়। ২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন, তার পরের বছর অন্য দলের হয়ে রানার্স। ২০২৪-২০২৬, তিন আইপিএল সিজনে রীতিমতো সোনা ফলাচ্ছেন ‘অধিনায়ক’ শ্রেয়স আইয়ার। কলকাতাকে চ্যাম্পিয়ন করেই গত বছর ফাইনাল খেললেন পাঞ্জাবের হয়ে। এই বছর পাঞ্জাব এখনও অপরাজিত। ৫ ম্যাচ খেলে ৪ জয়, ১ নো রেজাল্ট। ফলে, তাঁকে ঘিরেই আইপিএলের খরা কাটানোর স্বপ্ন দেখছে পাঞ্জাব কিংস। কিন্তু অধিনায়ক নিজে? তিনি চান বর্তমানকে আঁকড়ে বাঁচতেই।

সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে শ্রেয়স বলেছেন,”আমরা এবার চাই ট্রফি জিততে। এটাই আমাদের মূল মন্ত্র। কিন্তু আমি কখনোই আগে থেকে গোটা টুর্নামেন্টকে নিয়ে ভাবি না। বর্তমানে থাকতে চাই। অতীত বা ভবিষ্যৎ, কোনোকিছু নিয়েই চিন্তিত নই। আমরা চাই নিজেদের খেলা উন্নত করতে। বিপক্ষ কী করবে, সে না হয় তারা ভাবুক।” এই মুহূর্তে তিনি পরিচিত ‘সরপঞ্চ’ অর্থাৎ প্রধান নেতা নামে। এই নাম নিয়েও খুশি শ্রেয়স। তিনি বললেন,”আমি আগে এই নামের অর্থ জানতাম না। তবে এই নামটা আমার খুব ভাল লাগে। এই নামের অর্থ জানার পর থেকেই আমার জীবন বদলে গিয়েছে। আমি প্রতিদিন উন্নতি করতে চাই ও সব ম্যাচেই জিততে চাই। আমার মনে হয়, নিজের সেরা পারফরম্যান্স দিলে জয় আটকাতে পারবে না কেউই।”

পাঞ্জাবের বিরুদ্ধে আজ মাঠে নামবে লখনৌ সুপারজায়ান্টস। এই আইপিএলে এখনও আশানুরূপ ফল পাননি ঋষভ পন্থরা। লীগ টেবিলের ৮ নম্বরে রয়েছে লখনৌ। পরপর দুই ম্যাচ হেরেছে তারা। আরসিবির বিরুদ্ধে গত ম্যাচেই চোট পেয়েছিলেন অধিনায়ক ঋষভ। আজ পাঞ্জাবের বিরুদ্ধে তাঁর নামা অনিশ্চিত কিন্তু শ্রেয়সের আত্মবিশ্বাস স্বপ্ন দেখাচ্ছে পাঞ্জাবকে।

Follow Us