AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PBKS vs GT IPL 2026 Preview : সম্পূর্ণ অন্যরূপে তৈরি চাহাল, ফিরে পাওয়ার মঞ্চে আজ যুযুধান শ্রেয়স-গিল!

IPL 2026 : আজ গিলের সঙ্গে নজরে থাকবেন গুজরাটের ওপেনার সাই সুদর্শন। গতবছর তাঁদের ওপেনিং জুটি মোট ১৫ ম্যাচে ৯১২ রান করেছিল। ৭৫৯ রান করে অরেঞ্জ ক্যাপ পেয়েছিলেন সুদর্শন। গুজরাট দলে রয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার জস বাটলার। কিন্তু, এই বিশ্বকাপে অফ ফর্মেই কাটিয়ে দিয়েছিলেন তিনি। আজ নজরে থাকবেন তিনিও।

PBKS vs GT IPL 2026 Preview : সম্পূর্ণ অন্যরূপে তৈরি চাহাল, ফিরে পাওয়ার মঞ্চে আজ যুযুধান শ্রেয়স-গিল!
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Mar 31, 2026 | 12:18 PM
Share

কলকাতা : আইপিএলে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে দুই যুযুধান প্রতিপক্ষ, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স। গত আইপিএলে ফাইনালে উঠেও আরসিবির কাছে হেরে গিয়েছিলেন শ্রেয়সরা। ১৮ বছরের খরা কাটিয়ে অবশেষে চ্যাম্পিয়ন হয়েছিল আরসিবি। নিজের ট্রফি ক্যাবিনেটে আরও একটি ট্রফি সুসজ্জিত করেছিলেন বিরাট কোহলি। ইতিমধ্যেই নিজেদের প্রথম ম্যাচে জিতে গিয়েছে আরসিবি। আজ নজর থাকবে শ্রেয়স আইয়ারের অধীনে থাকা পাঞ্জাবের উপর।

আজকের ম্যাচে নজরে থাকবেন শ্রেয়স আইয়ার ও শুবমান গিল। সদ্য সমাপ্ত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাননি দুজনেই। ২০২৪ ও ২০২৫, দুই বছর পরপর নিজের আইপিএল দলকে ফাইনালে তুলেছিলেন শ্রেয়স। ২৪ এ কেকেআর, ২৫ এ পাঞ্জাব। অন্যদিকে শুবমান শেষ কয়েক বছর ধরেই দারুন ফর্মে। গতবছর ১৫ ম্যাচে ৬৫০ রান করেছিলেন তিনি। দেশের হয়ে সুযোগ না পাওয়ার পর আইপিএলই দুজনের কাছে ফিরে আসার মঞ্চ। আজ প্রথম ম্যাচ থেকেই নিজের ও নিজের দলের জন্য লড়াইতে নামবেন দুই বন্ধু। গতবছর আইপিএলের পর শ্রেয়স একটিও টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি।

আজ গিলের সঙ্গে নজরে থাকবেন গুজরাটের ওপেনার সাই সুদর্শন। গতবছর তাঁদের ওপেনিং জুটি মোট ১৫ ম্যাচে ৯১২ রান করেছিল। ৭৫৯ রান করে অরেঞ্জ ক্যাপ পেয়েছিলেন সুদর্শন। গুজরাট দলে রয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার জস বাটলার। কিন্তু, এই বিশ্বকাপে অফ ফর্মেই কাটিয়ে দিয়েছিলেন তিনি। আজ নজরে থাকবেন তিনিও। গুজরাটের ব্যাটিং শক্তিশালী করতে দলে রয়েছেন গ্লেন ফিলিপ্স ও রাহুল তেওয়াটিয়ার মতো ব্যাটার, যাঁরা মুহূর্তের মধ্যে যেকোনও ম্যাচের রং বদলে দিতে পারেন। তেমনই বোলিংয়ে দলকে ভরসা দেবেন রশিদ খান, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণার মতো ফাস্ট বোলাররা। গুজরাটের চতুর্থ বিদেশী হতে পারেন জেসন হোল্ডার বা কাগিসো রাবাডা। ফলে, গুজরাটের বোলিং বেশ শক্তিশালী।

গতবছরের মতোই এবারেও পাঞ্জাব দলের হয়ে ওপেন করবেন প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং। দলে রয়েছেন কুপার কনোলি, মার্কাস স্টোইনিস, নেহাল ওয়াধেরা-রা। দলে রয়েছেন শশাঙ্ক সিং, যিনি গত বছর ফাইনালে প্রায় একার হাতেই ম্যাচ ঘুরিয়ে দিচ্ছিলেন। পাঞ্জাবের বোলিংয়ের দায়িত্ব সামলাবেন অর্শদীপ সিং, বিজয়কুমার বৈশাখ, যুজবেন্দ্র চাহালরা। বিশ্বকাপে দারুন ফর্মে ছিলেন থাকবেন অর্শদীপ। মার্কো জানসেন ও আজমতুল্লাহ ওমরজাই বা জেভিয়ার বার্টলেটরা। এদিকে শোনা গিয়েছিল, আইপিএলে খেলার জন্য মদ্যপান ছেড়ে দিয়েছেন চাহাল। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি এবার ছিলেন কমেন্টেটরের ভূমিকায়। কিন্তু একমাসের মধ্যেই আইপিএল খেলতে সম্পূর্ণ প্রস্তুত চাহাল।

গুজরাট ও পাঞ্জাব, দুই দলেই এবার সাপোর্ট স্টাফে রয়েছেন অজি ক্রিকেটাররা। গুজরাটের ব্যাটিং কোচ ম্যাথু হেডেন একদিকে যেমন পাঞ্জাব কোচ রিকি পন্টিংয়ের প্রশংসা করেছেন, তেমনই সবকিছু আবার নতুন করে শুরু করতে প্রস্তুত পাঞ্জাব কোচ। সব মিলিয়ে, আজ নিউ চণ্ডীগড়ে বড় রানের ম্যাচ আশা করতেই পারেন সমর্থকরা।

Follow Us