AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranji Round Up: বাংলার ‘লজ্জা’, বিধ্বংসী ব্যাটিংয়ে সেঞ্চুরি মিস রিঙ্কু সিংয়ের

Ranji Trophy 2024-25: অ্যাওয়ে ম্যাচ দিয়ে রঞ্জি অভিযান শুরু করেছিল বাংলা। উত্তরপ্রদেশের বিরুদ্ধে ছয় পয়েন্টের লক্ষ্যেই ঝাঁপিয়েছিল। কিন্তু উত্তরপ্রদেশের একা কুম্ভ হয়ে দাঁড়িয়েছিলেন প্রিয়ম গর্গ। তাঁর সেঞ্চুরিতে ম্যাচ ড্র হয়। স্বাভাবিক ভাবেই ঘরের মাঠে পুরো পয়েন্ট নেওয়া পরবর্তী লক্ষ্য হয়ে দাঁড়ায়।

Ranji Round Up: বাংলার 'লজ্জা', বিধ্বংসী ব্যাটিংয়ে সেঞ্চুরি মিস রিঙ্কু সিংয়ের
Image Credit: OWN Arrangement, PTI
| Updated on: Oct 20, 2024 | 6:07 PM
Share

আকাশে রোদ, কিন্তু তৃতীয় দিনও ম্যাচ শুরু করা গেল না! বাংলা ক্রিকেট সংস্থার জন্য চূড়ান্ত লজ্জার হয়ে দাঁড়িয়েছে রঞ্জি ট্রফির হোম ম্যাচ। অ্যাওয়ে ম্যাচ দিয়ে রঞ্জি অভিযান শুরু করেছিল বাংলা। উত্তরপ্রদেশের বিরুদ্ধে ছয় পয়েন্টের লক্ষ্যেই ঝাঁপিয়েছিল। কিন্তু উত্তরপ্রদেশের একা কুম্ভ হয়ে দাঁড়িয়েছিলেন প্রিয়ম গর্গ। তাঁর সেঞ্চুরিতে ম্যাচ ড্র হয়। স্বাভাবিক ভাবেই ঘরের মাঠে পুরো পয়েন্ট নেওয়া পরবর্তী লক্ষ্য হয়ে দাঁড়ায়। যদিও কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমিতে তৃতীয় দিনও ম্যাচ শুরুই করা গেল না। বৃষ্টি নেই, কিন্তু মাঠ রেডি করা যায়নি।

ঘরের মাঠে বিহারের বিরুদ্ধে নামার কথা বাংলার। এই ম্যাচে বিশ্রাম দেওয়া হত মুকেশ কুমারকে। দলীপ ট্রফি থেকে টানা খেলছিলেন। অভিজ্ঞ কিপার ব্যাটার ঋদ্ধিমান সাহাকেও বিশ্রাম দেওয়া হত। খাতায় কলমে তুলনামূলক দুর্বল দল বিহারের বিরুদ্ধে তরুণদের দেখে নেওয়ার সুযোগ ছিল। তেমনই অভিমন্যু ঈশ্বরণের শততম প্রথম শ্রেনির ম্যাচ স্মরণীয় করে রাখার লড়াই। সবটাই অবশ্য জলে। শেষ দিনও খেলা শুরু করা যাবে কিনা, যথেষ্ট সন্দেহ রয়েছে।

রঞ্জি ট্রফির অন্য ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন উত্তরপ্রদেশের ব্যাটার রিঙ্কু। সদ্য বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন। ভালো পারফর্মও করেছেন। দক্ষিণ আফ্রিকা সফরের আগে অনেকটা সময় থাকায় প্রথম শ্রেনির ক্রিকেটে নেমেছেন। হরিয়ানার বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করেন। মাত্র ১১০ বলে ৮৯ রান করেন রিঙ্কু। ১০টি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি মেরেছেন।

জমে উঠেছিল মুম্বই বনাম মহারাষ্ট্র ম্যাচ। তৃতীয় দিনের শেষে অবশ্য চালকের আসনে মুম্বই। হার দিয়ে রঞ্জি অভিযান শুরু হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বইয়ের। মহারাষ্ট্রে বিরুদ্ধে চতুর্থ ইনিংসে তাদের টার্গেট মাত্র ৭৪ রান। শেষ দিন চাই আর ৬১ রান। ক্রিজে রয়েছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা আয়ুষ মাহত্রে ও অভিজ্ঞ ওপেনার পৃথ্বী শ। এই দু-জনই বাকি ৬১ রান তুলে দিতে পারলে বোনাস পয়েন্টের সুযোগ রয়েছে মুম্বইয়ের কাছে।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত