AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR, IPL: রঞ্জি ট্রফিতে রিঙ্কু-রানার ‘রানের ফুলঝরি’, KKR এর আইপিএল রিটেনশন প্ল্যানে কাটাছেঁড়া হবে?

Ranji Trophy 2024-25: আর দু'দিন পর অর্থাৎ ৩১ অক্টোবর বোর্ডকে ১০ ফ্র্যাঞ্চাইজি জমা দেবে তাদের পক্ষ থেকে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা। এই আবহে চলতি রঞ্জি ট্রফিতে একাধিক ভারতীয় ক্রিকেটার ভালো পারফর্ম করে তাঁদের আইপিএল দলগুলোকে রিটেনশন প্ল্যান নিয়ে ভাবতে বাধ্য করছেন।

KKR, IPL: রঞ্জি ট্রফিতে রিঙ্কু-রানার 'রানের ফুলঝরি', KKR এর আইপিএল রিটেনশন প্ল্যানে কাটাছেঁড়া হবে?
KKR, IPL: রঞ্জি ট্রফিতে রিঙ্কু-রানার 'রানের ফুলঝরি', KKR এর আইপিএল রিটেনশন প্ল্যানে কাটাছেঁড়া হবে? Image Credit: X
| Updated on: Oct 28, 2024 | 3:22 PM
Share

কলকাতা: আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশ্যে আসার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর দু’দিন পর অর্থাৎ ৩১ অক্টোবর বোর্ডকে ১০ ফ্র্যাঞ্চাইজি জমা দেবে তাদের পক্ষ থেকে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা। এই আবহে চলতি রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) একাধিক ভারতীয় ক্রিকেটার ভালো পারফর্ম করে তাঁদের আইপিএল দলগুলোকে রিটেনশন প্ল্যান নিয়ে ভাবতে বাধ্য করছেন। এই তালিকায় রয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh), নীতীশ রানারাও (Nitish Rana)। আর কেকেআরের (KKR) প্রসঙ্গ উঠলে হর্ষিত রানার নামও আলাদা করে নিতে হয়।

রঞ্জি ট্রফিতে নাইট তারকা রিঙ্কু-রানার রানের ফুলঝুরি

পঞ্জাবের বিরুদ্ধে মোহালিতে উত্তরপ্রদেশের রঞ্জি ট্রফির ম্যাচে চারে নেমে নীতীশ রানা করেন ৬৬ রান। আর রিঙ্কু সিং ৫এ নেমে করেন ৬৮ রান। এর আগে হরিয়ানার বিরুদ্ধে রঞ্জির ম্যাচেও হাফসেঞ্চুরি করেছিলেন রিঙ্কু। ১১০ বলে সেদিন ৮৯ রানের ইনিংস উপহার দিয়েছিলেন। আর কিছুক্ষণ ক্রিজে কাটাতে পারলে সেঞ্চুরিও পেয়ে যেতেন। এ বার পঞ্জাবের বিরুদ্ধে ১৩১ বলে ৬৮ রান করেছেন। প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫৫৬ রান তুলে ডিক্লেয়ার করে উত্তরপ্রদেশ।

রানা-রিঙ্কুর রঞ্জিতে এই পারফরম্যান্স তাঁদের আইপিএল টিম কেকেআরকে রিটেন করা ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার আগে আর একবার ভাবতে বাধ্য করবে। ক্রিকেট মহলে কান পাতলে শোনা যায় রিঙ্কু সিং নাইটদের রিটেন করা ক্রিকেটারদের তালিকায় থাকবেন। কী হবে রানার? তাঁকে নিয়ে এমন কোনও নিশ্চয়তার খবর নেই। কিন্তু তিনি কেকেআর শিবিরের পুরনো সদস্য। সেই দিক থেকে দেখলে এবং আইপিএলে তিনি যে ভাবে নাইট জার্সিতে ছাপ রেখেছেন, সে কথা বিচার করলে তাঁকেও ধরে রাখতে পারে শাহরুখের দল। রিঙ্কু-রানার পাশাপাশি রঞ্জিতে ছাপ রাখছেন নাইট তরুণ তুর্কি হর্ষিত রানা। তিনি সদ্য বর্ডার-গাভাসকর ট্রফির জন্য ভারতের মূল স্কোয়াডে জায়গা পেয়েছেন। ফলে তিনিও নাইটদের আইপিএল রিটেনশন প্ল্যানে রয়েছেন বলেই শোনা যাচ্ছে।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত