AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rinku Singh: কোহলি নেই টিমে, এ বার আরেক সিনিয়রের কাছে ব্যাটের আবদার রিঙ্কু সিংয়ের!

রিঙ্কু সিংয়ের আবদারকে প্রশ্রয় দেন তাঁর সিনিয়ররাও। বিরাট কোহলিই যেমন তাঁকে এক নয়, দু'বার নিজের ব্যাট দিয়েছেন। আইপিএল চলাকালীন।এ বার রিঙ্কু এই ব্যাটের আবদার রেখেছেন আরেক সিনিয়রের কাছে।

Rinku Singh: কোহলি নেই টিমে, এ বার আরেক সিনিয়রের কাছে ব্যাটের আবদার রিঙ্কু সিংয়ের!
Rinku Singh: কোহলি নেই টিমে, এ বার আরেক সিনিয়রকে ব্যাটের আবদার রিঙ্কু সিংয়ের!Image Credit: Sri Lanka Cricket
| Updated on: Jul 24, 2024 | 12:53 PM
Share

কলকাতা: বাইশ গজে তাঁর ব্যাটে ম্যাজিক দেখা যায়। তিনি সকলের প্রিয় রিঙ্কু সিং (Rinku Singh)। একটা সাদাসিধে ছেলে ধীরে ধীরে সকলের মন জয় করে চলেছেন। ২২ গজে চার-ছক্কা মারা অভ্যাসে পরিণত করে নিয়েছেন তিনি। ফিল্ডিংয়েও তাঁর তুলনা নেই। এই রিঙ্কুকে কে না ভালোবেসে থাকতে পারে! তাঁর অনুরাগীর সংখ্যাও যে কারণে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। এ বার তাঁকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে দেখা যাবে। এই সিরিজে টি-২০ টিমে নেই বিরাট কোহলি। টি-২০ বিশ্বকাপের পরই তো তিনি এই ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন। কোহলি তাই টিমে নেই, এ বার রিঙ্কু আরেক সিনিয়রের থেকে ব্যাটের আবদার করে বসেছেন। কার কাছে এ বার ব্যাট চেয়েছেন আলিগড়ের নবাব? তাঁর আবদার কি রাখলেন সেই সিনিয়র?

রিঙ্কুর আবদারকে প্রশ্রয় দেন তাঁর সিনিয়ররাও। বিরাট কোহলিই যেমন তাঁকে এক নয়, দু’বার নিজের ব্যাট দিয়েছেন। আইপিএল চলাকালীন। রিঙ্কু কি চাইলে ব্যাট কিনতে পারবেন না? অনেক অনেক ব্যাট তিনি তুড়ি মেরে কিনে নিতে পারেন। কিন্তু সিনিয়রদের ব্যাট নিয়ে ভালো খেলব, এমন একটা বিষয় হয়তো রিঙ্কুর মনে কাজ করে। সিনিয়রদের থেকে ব্যাট চেয়ে খুশি হন তিনি। তাই বার বার তাঁদের থেকে চেয়ে নেন ব্যাট। এ বার রিঙ্কু এই ব্যাটের আবদার রেখেছেন সূর্যকুমার যাদবের কাছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টি-২০ টিমের ক্যাপ্টেন স্কাই। তাঁর কাছেই এ বার টি-২০ সিরিজ শুরুর আগে রিঙ্কু ব্যাট চেয়েছেন।

সূর্যকুমার যাদব নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে রিঙ্কু সিংয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘গডস প্ল্যান। ঠিক আছে ব্যাট নিয়ে নিও।’ আর সেই ইন্সটা স্টোরিটি রিঙ্কুও নিজের প্রোফাইলে শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, ‘দে দো ভাইয়া ব্যাট।’

Rinku and Suryakumar's instagram story

রিঙ্কু সিং ও সূর্যকুমার যাদবের ইন্সটাগ্রাম স্টোরির স্ক্রিনশট।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রিঙ্কু সিংয়ের আর একটি ছবি। যেখানে দেখা গিয়েছে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে তিনি দাঁড়িয়ে রয়েছেন। গম্ভীর এর আগে কেকেআরের মেন্টর হিসেবে রিঙ্কু সিংয়ের সঙ্গে কাজ করেছেন। তাই তাঁদের একটা আলাদা বন্ডিংও রয়েছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?