AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rinku Singh: নতুন উপাধি পেয়েই ধোনিকে কৃতিত্ব দিলেন রিঙ্কু সিং

India vs Bangladesh 2nd T20I: বেঙ্গালুরু ম্যাচটাই ধরা যাক। আফগানিস্তানের বিরুদ্ধে তারকা সমৃদ্ধ দলই খেলছিল ভারতের। কিন্তু হিটম্যানের সঙ্গে ক্রাইসিস পরিস্থিতি সামাল দিয়েছিলেন সেই রিঙ্কু সিংই। এ বার নতুন উপাধিও পেলেন। এর জন্য কৃতিত্ব দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনিকেও।

Rinku Singh: নতুন উপাধি পেয়েই ধোনিকে কৃতিত্ব দিলেন রিঙ্কু সিং
Image Credit: PTI
| Updated on: Oct 10, 2024 | 12:51 PM
Share

ভারতের টি-টোয়েন্টি টিমে ক্রমশ যেন ক্রাইসিস ম্যান হয়ে উঠছেন রিঙ্কু সিং। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আরও একবার তা করে দেখালেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স জার্সিতে এমনটা অনেকবারই করেছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটেও বেশ কয়েক বার। জানুয়ারিতে ভারত-আফগানিস্তান বেঙ্গালুরু ম্যাচটাই ধরা যাক। আফগানিস্তানের বিরুদ্ধে তারকা সমৃদ্ধ দলই খেলছিল ভারতের। কিন্তু হিটম্যানের সঙ্গে ক্রাইসিস পরিস্থিতি সামাল দিয়েছিলেন সেই রিঙ্কু সিংই। এ বার নতুন উপাধিও পেলেন। এর জন্য কৃতিত্ব দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনিকেও।

বেঙ্গালুরু ম্যাচটার প্রসঙ্গে একটু আসা যাক। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করছিল ভারত। একদিকে রোহিত শর্মা। উল্টোদিক থেকে যশস্বী, বিরাট কোহলি, শিবম দুবে, সঞ্জু স্যামসনরা এক এক করে আউট হয়ে ফেরেন। রোহিতের সঙ্গে রিঙ্কু সিং যখন ক্রিজে যোগ দেন, টিমের স্কোর ২২-৪। সেখান থেকে অবিচ্ছিন্ন জুটি। ২১২-র বিশাল স্কোর গড়েছিল ভারত। অনেক এমন পরিস্থিতি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেও। রিঙ্কু সিং ব্যাট করতে নামেন দলের ৪১-৩ স্কোরে। নীতীশ রেড্ডি, হার্দিকের সঙ্গে দুর্দান্ত জুটি। শেষ অবধি ভারতের স্কোর দাঁড়ায় ২২১!

ম্যাচ শেষেই সম্প্রচারকারী চ্যানেলে কথা বলেন রিঙ্কু। ধারাভাষ্যকার মুরলি কার্তিক বলেন, ‘রিঙ্কু, তোমাকে আমি নতুন নামে ডাকতে চাই। আইস (বরফ)। কারণ, তুমি কঠিন পরিস্থতিতেও এত ঠান্ডা মাথায় যে ভাবে পারফর্ম করো। আচ্ছা এমন পরিস্থিতির জন্য কীরকম প্রস্তুতি থাকে? কী ভাবে এমন ঠান্ডা থাকো?’ ভারতীয় দলের ফিনিশার রিঙ্কু বলেন, ‘আইপিএল, ঘরোয়া ক্রিকেট হোক বা দেশের জার্সিতে। এটা অনেক দিন থেকেই করে এসেছি। টিম কঠিন পরিস্থিতিতে থাকলে আমাকে কী করতে হবে, ভূমিকাটা পরিষ্কার রয়েছে। আমি শুধু সেই টার্গেটে নজর দিই।’

কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখা প্রসঙ্গে ধোনিকে কৃতিত্ব দিয়ে বলেন, ‘মাহি ভাইয়ের সঙ্গে যখনই কথা বলার সুযোগ হয়েছে, এই বিষয়টা নিয়ে বলেছি। মাহি ভাই সবসময়ই সাহায্য করেছে। টিম দ্রুত কয়েকটি উইকেট হারালে একজন ব্যাটারের কী করা উচিত, সেটা বুঝিয়েছেন।’ মহেন্দ্র সিং ধোনি পরিচিত ক্যাপ্টেন কুল নামেই। রিঙ্কুকেও কি কার্তিকের উপাধি থেকে আইসম্যান বলা হবে?

Follow Us
কেশপুরে বিজেপির প্রচারে শোরগোল, কী হল?
কেশপুরে বিজেপির প্রচারে শোরগোল, কী হল?
'একুশে যা, ২০২৬-ও তাই', সংকল্পপত্র প্রকাশের মঞ্চে কাকে খোঁচা তাপসের?
'একুশে যা, ২০২৬-ও তাই', সংকল্পপত্র প্রকাশের মঞ্চে কাকে খোঁচা তাপসের?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী