AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rishabh Pant: ‘আমি অবিক্রিত থাকব?’, মাঝরাতে IPL নিলাম নিয়ে অবাক পোস্ট ঋষভ পন্থের!

IPL Auction: হঠাৎ করেই দিল্লির ক্যাপ্টেন ঋষভ পন্থের মনে যেন শঙ্কা জেগেছে। তিনি চিন্তিত নিলাম নিয়ে। এক্স হ্যান্ডেলে মাঝরাতে নিজের চিন্তা নিয়ে একটি পোস্ট করেছেন পন্থ। কী লিখেছেন তাতে?

Rishabh Pant: 'আমি অবিক্রিত থাকব?', মাঝরাতে IPL নিলাম নিয়ে অবাক পোস্ট ঋষভ পন্থের!
'আমি অবিক্রিত থাকব?', মাঝরাতে IPL নিলাম নিয়ে অবাক পোস্ট ঋষভ পন্থের!Image Credit: PTI FILE
| Updated on: Oct 14, 2024 | 1:05 AM
Share

কলকাতা: পঁচিশের আইপিএলের মেগা নিলাম নিয়ে আলোচনা তুঙ্গে। এ বছরের শেষের দিকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বড় নিলাম হওয়ার কথা। একাধিক ক্রিকেটারের টিম বদলে যাবে। ১০ ফ্র্যাঞ্চাইজি কাদের রিটেন করবে? তা নিয়ে ছক কষতে প্রস্তুতি চলছে জোরকদমে। খাতা-কলম হাতে তুলে নিয়েছেন ১০ টিমের মালিকরা। এই পরিস্থিতিতে শোনা গিয়েছিল, দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ঋষভ পন্থকে (Rishabh Pant) রিটেন করবে। এমনই প্রত্যাশাও। কিন্তু হঠাৎ করেই দিল্লির ক্যাপ্টেন পন্থের মনে যেন শঙ্কা জেগেছে। তিনি চিন্তিত নিলাম নিয়ে। এক্স হ্যান্ডেলে মাঝরাতে নিজের চিন্তা নিয়ে একটি পোস্ট করেছেন পন্থ। কী লিখেছেন তাতে?

নিজের এক্স হ্যান্ডেলে দিন দুয়েক আগে রাত ১২.২৬ মিনিটে ঋষভ জানতে চেয়েছিলেন, নিলামে উঠলে দল পাবেন, নাকি অবিক্রিত থেকে যাবেন। আর দল পেলে কত দর উঠবে? সেই প্রশ্নও রেখেছেন পন্থ। তিনি লেখেন, ‘আমি যদি নিলামে উঠি, তা হলে দল পাব? নাকি অবিক্রিত থেকে যাব? আর দল পেলে দর কত উঠবে?’ তাঁর এই এক্স বার্তা দেখে অনেকেই ভাবতে শুরু করেছেন, তা হলে কি পন্থ পঁচিশে দিল্লির হয়ে আইপিএলে খেলবেন না। এর উত্তর সময়ই দেবে।

ভারতের তরুণ তু্র্কির ওই পোস্টে প্রচুর কমেন্ট পড়েছে। একজন এক্স ব্যবহারকারী পন্থের সেই পোস্টের কমেন্টে লেখেন, ‘নিঃসন্দেহে ও নিশ্চিত ভাবে ২০ কোটির বেশি।’ একজন আবার কমেন্টে লিখেছেন, ‘মধ্যরাতে পান করার পরের চিন্তাভাবনা..’। অপর এক এক্স ব্যবহারকারীর কমেন্ট, ‘ভাই দুটো জিনিস মনে রেখো। মদ্যপান করে গাড়ি চালাবে না। আর মদ্যপান করে টুইটার ব্যাবহার করবে না। মদ্যপান করে ব্যাটিং করতে পারো।’

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?