AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: ব্যাট হাতে ও ক্যাপ্টেন হিসেবে আমি… কিউয়ি সিরিজে ক্লিনসুইপের পর স্বীকারোক্তি রোহিত শর্মার

India vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ টেস্টের সিরিজে ক্লিনসুইপ হওয়ার পর রোহিত শর্মা স্বীকার করে নেন যে, এই সিরিজে টিম ইন্ডিয়া একাধিক ভুল করেছে। যার খেসারত দিতে হল দেশের মাটিতে কিউয়িদের বিরুদ্ধে ৩ টেস্টের সিরিজ হেরে।

Rohit Sharma: ব্যাট হাতে ও ক্যাপ্টেন হিসেবে আমি... কিউয়ি সিরিজে ক্লিনসুইপের পর স্বীকারোক্তি রোহিত শর্মার
Rohit Sharma: ব্যাট হাতে ও ক্যাপ্টেন হিসেবে আমি... কিউয়ি সিরিজে ক্লিনসুইপের পর স্বীকারোক্তি রোহিত শর্মারImage Credit: PTI
| Updated on: Nov 03, 2024 | 2:06 PM
Share

কলকাতা: টিম ইন্ডিয়া কি চাইবে কিউয়িদের এই ভারত সফর ভুলে যেতে? হয়তো ভারতীয় ক্রিকেটারদের মনে এটা ঘুরতে পারে। এই মুহূর্তে ভারত অধিনায়কের মনে কী চলছে? নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ৩ টেস্টের সিরিজে ক্লিনসুইপ হওয়ার পর রোহিত শর্মা (Rohit Sharma) স্বীকার করেন যে, এই সিরিজে টিম ইন্ডিয়া (Team India) একাধিক ভুল করেছে। যার খেসারত দিতে হল দেশের মাটিতে কিউয়িদের বিরুদ্ধে ৩ টেস্টের সিরিজ হেরে। একইসঙ্গে তিনি স্বীকার করেন, ব্যাট হাতে তিনি ভালো পারফর্ম করতে পারেননি। একইসঙ্গে অধিনায়ক হিসেবেও এই সিরিজে তিনি নিজের সেরাটা তুলে ধরতে পারেননি। মুম্বই টেস্টের শেষে আর কী কী বললেন হিটম্যান?

কিউয়িদের বিরুদ্ধে তৃতীয় টেস্টের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় রোহিত শর্মা বলেন, ‘একটা সিরিজ হারা, বিশেষ করে একটা টেস্ট সিরিজ হারের কষ্টটা হজম করা খুব সহজ নয়। আমরা নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারিনি। আমরা সেটা জানি। আর এটাই বাস্তব। যা মেনে নিতে হবে। নিউজিল্যান্ড টিম আমাদের থেকে ভালো পারফর্ম করেছে। আমরা একাধিক ভুল করেছি। সেটা স্বীকার করতে হবে। আমরা বোর্ডে ভালো রান তুলতেও পারিনি। প্রথম ইনিংসে বেশি রান তুলতে পারিনি। আমরা ৩০ রানের লিড পেয়েছিলাম। মনে হচ্ছিল আমরা এগিয়ে যাব। ১৪৭ রানের টার্গেট তাড়া করতে পারব। কিন্তু সেটা পারিনি।’

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট চলেনি রোহিত শর্মা, বিরাট কোহলির। ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারার নেপথ্যে নিজের দোষও মেনে নিয়েছেন রোহিত। তিনি বলেন, ‘যখন কোনও ম্যাচে ব্যাটিং করতে যাই, তখন মাথায় অনেক কিছু আইডিয়া ঘোরে। এই সিরিজে সেটা মাথাতে আসেনি। এই রকম পিচে ৩-৪ বছর ধকে আমরা খেলছি। জানি কেমন খেলতে হয় এখানে। কিন্তু এই সিরিজে আমরা ভালো খেলতে পারলাম না। কষ্ট হচ্ছে। একইসঙ্গে বলতে চাই, আমি এই সিরিজে ব্যাট হাতে এবং ক্যাপ্টেন হিসেবে ভালো পারফর্ম করতে পারিনি। এটা আমাকে ভাবাচ্ছে। সকলে মিলে ভালো পারফর্ম করতে পারিনি। তার ফল এই হার।’

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত