AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2024: মায়াঙ্ককে উড়ন্ত চুমুতে ভরালেন রোহিত, KKR তারকার মতো শাস্তি হবে?

Watch Video: রোহিত শর্মা একজন মজার মানুষ। আইপিএলে (IPL) অরেঞ্জ আর্মির বিরুদ্ধে আজ, বুধবার হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ। তার আগে হিটম্যান সানরাইজার্স হায়দরাবাদের তারকা ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) সঙ্গে খুনসুটিতে মাতলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

IPL 2024: মায়াঙ্ককে উড়ন্ত চুমুতে ভরালেন রোহিত, KKR তারকার মতো শাস্তি হবে?
এই নাও উড়ন্ত চুমু... ম্যাচের আগে মায়াঙ্কের সঙ্গে খুনসুটি রোহিতেরImage Credit: X
| Updated on: Mar 27, 2024 | 3:50 PM
Share

কলকাতা: রোহিত শর্মা (Rohit Sharma) একজন সফল অধিনায়ক। তেমনই তিনি একজন মজার মানুষও। আইপিএলে (IPL) অরেঞ্জ আর্মির বিরুদ্ধে আজ, বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ। তার আগে হিটম্যান সানরাইজার্স হায়দরাবাদের তারকা ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) সঙ্গে খুনসুটিতে মাতলেন। একটা উড়ন্ত চুমুর বড় খেসারত দিতে হয়েছে কেকেআরের ক্রিকেটার হর্ষিত রানাকে। ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের সময় মায়াঙ্ক আগরওয়ালকে আউট করে ফ্লাইং কিস দিয়েছিলেন হর্ষিত রানা। যার জন্য শাস্তি হয়েছিল তাঁর। এ বার একই রকম ভাবে মায়াঙ্ককে বিরক্ত করলেন রোহিত। তিনি কি সফল হলেন?

সোশ্যাল মিডিয়ায় রোহিত ও মায়াঙ্কের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে মায়াঙ্ক মুম্বইয়ের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে কথা বলছেন। তাঁর ডান পাশে দাঁড়িয়ে ছিলেন রোহিত শর্মা। হঠাৎ করেই তিনি মায়াঙ্ককে ফ্লাইং কিস ছুঁড়ে দেন। হেসে ফেলেন মায়াঙ্ক। রোহিত অবশ্য মায়াঙ্ককে একবার উড়ন্ত চুমু দিয়ে থেমে থাকেননি। কয়েক সেকেন্ড পর আবার রোহিত ফ্লাইং কিস দেন মায়াঙ্ককে। এ বার মায়াঙ্ক হাসতে হাসতে রোহিতের হাত নামিয়ে দেন।

সানরাইজার্স হায়দরাবাদের সোশ্যাল মিডিয়া সাইট X এ রোহিত ও মায়াঙ্কের সেই ছবি শেয়ার করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তা ডিলিটও করে দেওয়া হয়। সম্ভবত, হর্ষিত রানা ম্যাচ চলাকালীন মায়াঙ্ককে উদ্দেশ্য করে উড়ন্ত চুমু দিয়ে শাস্তি পেয়েছিলেন বলে। মায়াঙ্ক আগরওয়ালকে উড়ন্ত চুমু দিয়ে রোহিত শর্মার অবশ্য কোনও শাস্তি হয়নি। কারণ তিনি ম্যাচের সময় এমন কাণ্ড করেননি। নেহাতই মজার ছলে এবং মায়াঙ্ককে বিরক্ত করতে রোহিত এই কাণ্ড করেছেন তা সকলেই বুঝতে পেরেছেন।

আইপিএলের পয়েন্ট টেবলে হায়দরাবাদ ও মুম্বই যথাক্রমে সাত ও আট নম্বরে রয়েছে। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে রোহিত এবং মায়াঙ্করা মরসুমের প্রথম জয়ের লক্ষ্যে নামবেন। দুই দলই ১৭তম আইপিএলে তাদের প্রথম ম্যাচে হেরেছিল। হায়দরাবাদ ইডেনে হেরেছিল কেকেআরের কাছে। আর গুজরাটের কাছে হেরেছিল মুম্বই। এ বার জয়ে ফেরার পালা। কোন দল করবে বাজিমাত?

Follow Us