AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: কিছু করার প্রয়োজনই নেই… নায়ারের পর জাহির, রোহিতের ভিডিয়োয় MI শিবিরে কোন্দলের ইঙ্গিত!

MI, IPL 2025: শুক্রবার একানায় লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মুম্বইয়ের ম্যাচ। তার আগে রোহিতের এক ভিডিয়ো ভাইরাল। যেখানে তিনি কথা বলছিলেন জাহির খানের সঙ্গে। তাঁকে এ কথা বলতে শোনা যায় যে, "যখন করার ছিল করেছি...।" সেই ভিডিয়োর সূত্র ধরে অনেকেই বলাবলি শুরু করেছেন যে এমআই শিবিরে কোন্দল চলছে।

Rohit Sharma: কিছু করার প্রয়োজনই নেই... নায়ারের পর জাহির, রোহিতের ভিডিয়োয় MI শিবিরে কোন্দলের ইঙ্গিত!
নায়ারের পর জাহির, রোহিতের ভিডিয়োয় MI শিবিরে কোন্দলের ইঙ্গিত!Image Credit: PTI
| Updated on: Apr 04, 2025 | 4:49 PM
Share

কলকাতা: রোহিত শর্মা (Rohit Sharma) ও তাঁর ব্যাটিং বরাবরই দর্শকদের জন্য উপভোগ্য। আর রোহিত ও তাঁর কথা? বেশিরভাগ সময়ই তা নিয়ে আলোচনা চলে। গত আইপিএলে (IPL) ইডেনে খেলতে এসে সেই সময় কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে কিছু বলছিলেন রোহিত। যে ভিডিয়ো ভাইরাল হয়েছিল। তারপর অনেকেই আলোচনা করেছিলেন যে, রোহিতকে সরিয়ে হার্দিককে মুম্বইয়ের অধিনায়ক বানানো হয়েছে বলে বিষয়টা হিটম্যান ভালো ভাবে নেননি। এরপর কেটে গিয়েছে অনেকটা সময়। গত মরসুমটা মুম্বইয়ের ভালো কাটেনি। সেই সব ফেলে রেখে নতুন মরসুমে পারফর্ম করছে মুম্বই। আজ, শুক্রবার একানায় লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মুম্বইয়ের ম্যাচ। তার আগে রোহিতের এক ভিডিয়ো ভাইরাল। যেখানে তিনি কথা বলছিলেন জাহির খানের সঙ্গে। তাঁকে এ কথা বলতে শোনা যায় যে, “যখন করার ছিল করেছি…।” সেই ভিডিয়োর সূত্র ধরে অনেকেই বলাবলি শুরু করেছেন যে এমআই শিবিরে কোন্দল চলছে। ঠিক কী বলেছেন রোহিত?

মুম্বই ইন্ডিয়ান্সের এক্স হ্যান্ডেলে একটি ৬ সেকেন্ডের ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, রোহিত কথা বলছেন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর জাহির খানের সঙ্গে। সেখানে পিছন থেকে রোহিতকে জাপটেও ধরেন পন্থ। সেই সময় জাহিরকে মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক রোহিত বলেন, “যখন যা করার ছিল, আমি ঠিকঠাক করেছি। এখন আমার আর কিছু করার প্রয়োজনই নেই।”

কেন রোহিত এমন কথা বলেছেন? সেই উত্তর খুঁজে বেড়াচ্ছেন অনেকে। এ বারের আইপিএলে এখনও অবধি ৩টে ম্যাচ খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। তাতে চেন্নাইয়ের বিরুদ্ধে শূন্যে ফেরেন রোহিত। এরপর গুজরাট ও কেকেআরের বিরুদ্ধে তাঁর ব্যাটে এসেছে যথাক্রমে ৮ ও ১৩ রান। ওয়াংখেড়েতে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছেন হার্দিকরা। মুম্বইয়ের জয়ে ফেরার পর এখন দলের ও রোহিত শর্মার সমর্থকদের নজর হিটম্যানের রানের দিকে।

Follow Us
ভেঙে পড়ল একের পর এক সাঁকো, কী হচ্ছে ঘাটালে?
ভেঙে পড়ল একের পর এক সাঁকো, কী হচ্ছে ঘাটালে?
'কে কণ্ঠ দিতে গেলেন, কে খাটের তলায় লুকোলেন...', ভাবতে রাজি নন শমীক
'কে কণ্ঠ দিতে গেলেন, কে খাটের তলায় লুকোলেন...', ভাবতে রাজি নন শমীক
'আমি কড়া মানুষই নই', কেন বললেন শমীক?
'আমি কড়া মানুষই নই', কেন বললেন শমীক?
পঞ্চায়েতে দুর্নীতি রুখতে বড় ভাবনা সরকারের, কী বললেন দিলীপ?
পঞ্চায়েতে দুর্নীতি রুখতে বড় ভাবনা সরকারের, কী বললেন দিলীপ?
কী চলছে কসবার গেস্ট হাউসে? পুলিশ হানা দিতেই সামনে এল সবটা
কী চলছে কসবার গেস্ট হাউসে? পুলিশ হানা দিতেই সামনে এল সবটা
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া