AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CSK, IPL 2024: বলে গিয়েছিল প্রথম বলেই ছয় মারব… IPL অভিষেকে সমীরের জোড়া ছক্কায় মুগ্ধ ধোনি

Watch Video: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক ম্যাচে প্রথম বলেই ছয় মেরেছেন সমীর। চেন্নাই বনাম গুজরাট ম্যাচের পর জানা গিয়েছে, এমনি এমনি নয়, আইপিএল অভিষেকে প্রথম বলে ছয় মারার পরিকল্পনা সমীর রিজভি আগেই করে রেখেছিলেন। ১৯তম ওভারে রশিদ খান আসেন বোলিং আক্রমণে। আর সমীর সেই ওভারে জোড়া ছক্কা হাঁকান।

CSK, IPL 2024: বলে গিয়েছিল প্রথম বলেই ছয় মারব... IPL অভিষেকে সমীরের জোড়া ছক্কায় মুগ্ধ ধোনি
CSK, IPL 2024: বলে গিয়েছিল প্রথম বলেই ছয় মারব... IPL অভিষেকে সমীরের জোড়া ছক্কায় মুগ্ধ ধোনি
| Updated on: Mar 27, 2024 | 2:27 PM
Share

কলকাতা: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) যেখানে জহুরি, সেখানে হিরে চিনতে কোনও ভুল না হওয়ারই কথা। ৮.৪০ কোটিতে সিএসকে শিবির আইপিএল নিলামে বছর কুড়ির সমীর রিজভিকে (Sameer Rizvi) কিনেছিল। ধোনির ভরসার মান রাখতে পেরেছেন সমীর। সিএসকে জার্সিতে তাঁর আইপিএল (IPL) অভিষেক হয়েছে। আর অভিষেকেই নজর কেড়েছেন উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে পরিচিতি পাওয়া সমীর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক ম্যাচে প্রথম বলেই ছয় মেরেছেন সমীর। চেন্নাই বনাম গুজরাট ম্যাচের পর জানা গিয়েছে, এমনি এমনি নয়, আইপিএল অভিষেকে প্রথম বলে ছয় মারার পরিকল্পনা সমীর আগেই করে রেখেছিলেন। ১৯তম ওভারে রশিদ খান আসেন বোলিং আক্রমণে। আর সমীর সেই ওভারে জোড়া ছক্কা হাঁকান।

ইন্সটাগ্রামে সমীর রিজভির দাদা সবল রিজভি একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে সমীর আইপিএল অভিষেকে প্রথম বলেই ছয় মেরেছেন। ওই ভিডিয়োতে সমীরের পরিবারের লোকজনদের বলতে শোনা যায়, ‘সমীর বলে গিয়েছিল, প্রথম বলে ছয় মারব।’ পরিবারকে দেওয়া কথা রেখেছেন সমীর।

সিএসকের তরুণ সমীর রিজভি গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ছয় নম্বরে নামেন। ১৯তম ওভারে প্রথম বলে ছয় মারেন সমীর। এবং রশিদ খানের সেই ওভারের শেষ বলেও ছয় মারেন সমীর। যা দেখে ড্রেসিংরুমে খুশিতে হাততালি দিতে দেখা যায় মহেন্দ্র সিং ধোনিকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, এ বারের আইপিএলে সিএসকের প্রথম ম্যাচে (আরসিবির বিরুদ্ধে) একাদশে ছিলেন সমীর রিজভি। কিন্তু ব্যাটিং করার সুযোগ পাননি। শুভমন গিলের গুজরাট টাইটান্সের বিরুদ্ধে চিপকে সমীর ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন। ৬ বলে ১৪ রান করে মাঠ ছাড়েন সমীর। এ বার সিএসকের পরবর্তী ম্যাচে তাঁর দিকে নজর থাকবে।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?