AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shreyanka Patil: প্রথম বিশ্বকাপ, উইকেট! পাকিস্তানের বিরুদ্ধে খাতা খুলে যা বললেন শ্রেয়াঙ্কা…

ICC Women's T20 Cup 2024: ঘরোয়া ক্রিকেটে প্রচুর অভিজ্ঞতা। তাতে কিন্তু জাতীয় দলের জায়গা খোলেনি। অবশেষে উইমেন্স প্রিমিয়ার লিগের গত সংস্করণে দুর্দান্ত পারফরম্যান্সে জাতীয় দলে সুযোগ। শ্রেয়াঙ্কাও উইমেন্স প্রিমিয়ার লিগে নজর কেড়েই জাতীয় দলে। এ বার বিশ্বকাপেও সুযোগ পেয়েছেন তিনজন।

Shreyanka Patil: প্রথম বিশ্বকাপ, উইকেট! পাকিস্তানের বিরুদ্ধে খাতা খুলে যা বললেন শ্রেয়াঙ্কা...
Image Credit: ICC/Getty Images
| Updated on: Oct 06, 2024 | 6:25 PM
Share

বিশ্বকাপ শুরুর আগেই ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর মন্তব্য করেছিলেন, উইমেন্স প্রিমিয়ার লিগের ‘আবিষ্কাররা’ বিশ্বকাপে ভালো পারফর্ম করবেন। তিনি যে ভুল বলেননি, জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই প্রমাণ করে চলেছেন। একটা সময় অবধি ভারতীয় ক্রিকেটে পুরোপুরি অচেনা নাম ছিল শ্রেয়াঙ্কা পাটিল, আশা শোভানা, সজনী সজীবন। উইমেন্স প্রিমিয়ার লিগেই তাঁদের উত্থান। এর মধ্যে সবচেয়ে বেশি ইমপ্যাক্ট ফেলেছেন আশা এবং শ্রেয়াঙ্কা। আলাদা করে বলতে হয় আশার কথা। ঘরোয়া ক্রিকেটে প্রচুর অভিজ্ঞতা। তাতে কিন্তু জাতীয় দলের জায়গা খোলেনি। অবশেষে উইমেন্স প্রিমিয়ার লিগের গত সংস্করণে দুর্দান্ত পারফরম্যান্সে জাতীয় দলে সুযোগ। শ্রেয়াঙ্কাও উইমেন্স প্রিমিয়ার লিগে নজর কেড়েই জাতীয় দলে। এ বার বিশ্বকাপেও সুযোগ পেয়েছেন তিনজন।

প্রথম বার বিশ্বকাপে সুযোগ। প্রথম উইকেটও তুলে নিলেন শ্রেয়াঙ্কা পাটিল। বিশ্বকাপের উইকেটের খাতা খোলা, তাও আবার পাকিস্তানের বিরুদ্ধে। এর চেয়ে সেরা অনুভূতি আর কী হতে পারে! প্রথম তিন ওভারের মধ্যেই দুই উইকেট। কোটার শেষ ওভারে তুলনামূলক বেশি রান দেন স্পিনার শ্রেয়াঙ্কা পাটিল। শেষ অবধি তাঁর বোলিং পরিসংখ্যান ৪-১-১২-২। টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে এমন অনবদ্য পারফরম্যান্সে উচ্ছ্বসিত শ্রেয়াঙ্কা।

ইনিংস ব্রেকে ভারতের তরুণ স্পিনার শ্রেয়াঙ্কা পাটিল বলেন, ‘বিশ্বকাপের মঞ্চে প্রথম উইকেট পাওয়া অবশ্যই স্পেশাল। তার গুরুত্ব বেড়ে যায় যখন সেই উইকেট পাকিস্তানের বিরুদ্ধে আসে। ভাবতেই পারছি না বিশ্বকাপ খেলছি, সকলে আমাদের সমর্থন করছেন।’ তবে তাঁর বোলিং সাফল্যের জন্য় কৃতিত্ব দিতে ভুলছেন না অরুন্ধতী রেড্ডিকে। তিন উইকেট নিয়ে পাকিস্তান শিবিরে প্রবল চাপ তৈরি করেন। বাকি বোলারদের সহযোগিতা করেছেন, সেটাই মনে করেন শ্রেয়াঙ্কা।

Follow Us
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে