AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shubman Gill: অধিনায়কের মতো আচরণ! দলের স্বার্থে নিজের মাইনে কমাতে তৈরি শুভমন গিল

GT, IPL: গত মরসুমে হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সে চলে যাওয়ার পর শুভমন গিলকে গুজরাটের ক্যাপ্টেন বানানো হয়। তাঁর নেতৃত্বে টাইটান্স ১৭তম আইপিএলে ৮ নম্বরে শেষ করেছিল। তারপরও তাঁকেই আগামী মরসুমে ক্যাপ্টেন হিসেবে চাইছে গুজরাট।

Shubman Gill: অধিনায়কের মতো আচরণ! দলের স্বার্থে নিজের মাইনে কমাতে তৈরি শুভমন গিল
অধিনায়কের মতো আচরণ! দলের স্বার্থে নিজের মাইনে কমাতে তৈরি শুভমন গিলImage Credit: Shubman Gill X
| Updated on: Oct 30, 2024 | 5:39 PM
Share

কলকাতা: আইপিএলের রিটেনশন (IPL Retention) নিয়ে হইচই ভারতীয় ক্রিকেট মহলে। আগামিকাল বিকেল ৫টার মধ্যে বোর্ডের কাছে ১০ ফ্র্যাঞ্চাইজি রিটেন করা ক্রিকেটারদের তালিকা জমা দেবে। তার আগে কোন দল কোন কোন ক্রিকেটারকে ধরে রাখতে পারে, তা নিয়ে নানা আলোচনা চলছে। এ বার গুজরাট টাইটান্সের (Gujarat Titans) ক্যাপ্টেনের বড় সিদ্ধান্ত সামনে এসেছে। তিনি নিজেই নাকি টিমকে জানিয়েছেন, দলের স্বার্থে বেতন কমাতেও তৈরি শুভমন গিল (Shubman Gill)।

২০২২ সালে আইপিএলের মঞ্চে আত্মপ্রকাশ গুজরাট টাইটান্সের। পরপর দুটো মরসুম গুজরাটের ক্যাপ্টেন ছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁর নেতৃত্বে ২০২২ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় টাইটান্সরা। এরপর গত মরসুমে হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সে চলে যাওয়ার পর শুভমন গিলকে গুজরাটের ক্যাপ্টেন বানানো হয়। তাঁর নেতৃত্বে টাইটান্স ১৭তম আইপিএলে ৮ নম্বরে শেষ করেছিল। তারপরও তাঁকেই আগামী মরসুমে ক্যাপ্টেন হিসেবে চাইছে গুজরাট। দলের ভরসার মান রাখতে তাই বড় সিদ্ধান্ত নিয়েছেন পঞ্জাব তনয়। আইপিএলের এক সূত্র সংবাদসংস্থা পিটিআইকে বলেন, ‘বেতন কমাতে তৈরি শুভমন গিল। তিনি চান যেন দলের মূল প্লেয়ারদের ধরে রাখা যায়। এবং একটা শক্তিশালী দল তৈরি করা যায়।’

পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী গুজরাট টাইটান্স প্রথম যে ক্রিকেটারকে ধরে রাখবে, তিনি হলেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। এরপর দ্বিতীয় প্লেয়ার হিসেবে শুভমন গিলকে রিটেন করবে গুজরাট। এ ছাড়াও গুজরাট টাইটান্স চাইছে সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া ও শাহরুখ খানকে ধরে রাখতে। এই পাঁচ ক্রিকেটারকে ছাড়া রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে আরও এক ক্রিকেটারকে ধরে রাখতে পারবে গুজরাট।

আইপিএলের রিটেনশন নিয়ম অনুযায়ী কোনও দল প্রথম পছন্দের যে প্লেয়ারকে ধরে রাখবে তিনি পাবেন ১৮ কোটি টাকা। দ্বিতীয় পছন্দের ক্রিকেটার পাবেন ১৪ কোটি টাকা। এ ছাড়া তৃতীয় পছন্দের ক্রিকেটার পাবেন ১১ কোটি। আর আনক্যাপড প্লেয়াররা পাবেন ৪ কোটি টাকা।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত