AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rishabh Pant: ভিডিয়ো: শুভমনের ব্রিলিয়ান্ট ক্যাচে ১০ বলেই ইতি ঋষভ পন্থের প্রত্যাবর্তন

Duleep Trophy 2024: আজ, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দলীপ ট্রফির ইন্ডিয়া-বি টিমের হয়ে খেলতে নেমেছেন ঋষভ পন্থ। দীর্ঘদিন পর লাল বলের ক্রিকেটে ফিরলেন ভারতের উইকেটকিপার ব্যাটার। প্রত্যাবর্তন ম্যাচে পন্থ অবশ্য ব্যাট হাতে নজর কাড়তে পারেননি।

Rishabh Pant: ভিডিয়ো: শুভমনের ব্রিলিয়ান্ট ক্যাচে ১০ বলেই ইতি ঋষভ পন্থের প্রত্যাবর্তন
Rishabh Pant: ভিডিয়ো: শুভমনের ব্রিলিয়ান্ট ক্যাচে ১০ বলেই ইতি ঋষভ পন্থের প্রত্যাবর্তনImage Credit: X
| Updated on: Sep 05, 2024 | 2:45 PM
Share

কলকাতা: পাক্কা ৬১৯ দিন পর লাল বলের ক্রিকেটে ফিরলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ২০২২ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশের বিরুদ্ধে শেষ টেস্টে খেলেছিলেন। তারপর ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। অনেক লড়াই করে মৃত্যুমুখ থেকে ফিরে আসেন। এ বছর ২২ গজে ফিরেছেন। আইপিএলে খেলেছেন, সীমিত ওভারের সিরিজে খেলেছেন। টি-২০ বিশ্বকাপ জিতেছেন। এ বার ঋষভ পন্থের লাল বলে কামব্যাক। আজ, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দলীপ ট্রফিতে (Duleep Trophy 2024) ইন্ডিয়া-বি টিমের হয়ে খেলছেন পন্থ।

সরফরাজ খান আউট হতেই ২২ গজের পথে ঋষভ। অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকলেন। হয়তো ঈশ্বরকে ধন্যবাদ জানালেন তাঁর দুর্ঘটনার পর দ্বিতীয় জীবন ও ক্রিকেটে দ্বিতীয় ইনিংসের জন্য। পপিং ক্রিজের অনেকটা বাইরে স্টান্স নেন। এতে সুইংয়ের চান্সটা কমে। বোলার আবেশ খানের ফুল টসে বাউন্ডারি মেরে লাল বল ক্রিকেটে কামব্যাক পন্থের। বাউন্ডারি খেয়ে রাউন্ড দ্য উইকেট বোলিংয়ে আবেশ। দ্বিতীয় ডেলিভারি অফ স্টাম্পের বাইরে। সম্মান দিয়ে ছেড়ে দেন। তৃতীয় ডেলিভারি স্টেপ আউট করে বড় শট মিস। নিজেকে বোঝান, ক্রিজে সময় কাটাতে হবে। প্রতি বলে মারবো মানসিকতা থেকে বেরিয়ে সিঙ্গলে জোর দিতে শুরু করেন।

নিজেকে যতই বোঝান ঋষভ ১০ নম্বর বলে বাউন্ডারিতে ফের বড় শটের চেষ্টা। ইন্ডিয়া এ-এর ক্যাপ্টেন শুভমন গিল মিড অফ থেকে পিছনে দৌড়ে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ নেন। আকাশ দীপের ডেলিভারিতে আউট পন্থ। সোশ্যাল মিডিয়ায় শুভমনের দুরন্ত ক্যাচের ভিডিয়ো ভাইরাল হয়েছে। বিসিসিআই ডোমেস্টিকের এক্স হ্যান্ডেলে ওই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। নিম্নে দেখে নিন সেই ভিডিয়ো—

Follow Us
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?