AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sanju Samson : ‘ভয়ঙ্কর’ সঞ্জু, প্রশংসা করলেন সৌরভ !

ইডেন ম্যাচ ভারতের জন্য ছিল খুব গুরুত্বপূর্ণ। এক কথায় 'ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল'। দাপুটে পারফরম্যান্স করে শেষ চারে উঠে গেল গৌতম গম্ভীরের দল। রবিবারের সন্ধ্যায় হাউসফুল ইডেনকে থ্রিলার উপহার দিল ভারত।

Sanju Samson : 'ভয়ঙ্কর' সঞ্জু, প্রশংসা করলেন সৌরভ !
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Mar 02, 2026 | 8:21 PM
Share

কলকাতা : প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও বর্তমান সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় প্রশংসায় ভরিয়ে দিলেন সঞ্জু স্যামসনকে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫০ বলে ৯৭* রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন সঞ্জু। তাঁর ব্যাটে ভর করেই বিশ্বকাপের শেষ চারে উঠেছে ভারত। ইতিমধ্যেই তাঁকে ‘দুর্দান্ত ক্রিকেটার’ বলে সম্বোধন সৌরভের।

ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ সঞ্জুর প্রশংসা করার পাশাপাশি বলেন,”সাদা বলের ক্রিকেটে সঞ্জুর আরও সুযোগ পাওয়া উচিত।” “মাঠে সঞ্জু সিচুয়েশনের সঙ্গে লড়াই করে খেলেছে। সেই সময় সঞ্জুর ইনিংস গুরুত্বপূর্ণ ছিল।” মত মহারাজের। গতকালই জয় শাহের সঙ্গে মাঠে উপস্থিত ছিলেন সৌরভ। ভারতের জয়ের পাশাপাশি দেখলেন ইডেনের দুর্দান্ত লেজার শো। জয় শাহের সঙ্গেই ম্যাচ শেষের পর কালীঘাট মন্দিরে পুজো দিতে গেলেন সৌরভ। তাঁদের সঙ্গেই ছিলেন দেবজিৎ সাইকিয়া, বিসিসিআই প্রেসিডেন্ট মিঠুন মানহাস প্রমুখ। সৌরভ বললেন,”সঞ্জুর ৯৭ রানের ইনিংসই ম্যাচের ফারাক গড়ে দিয়েছে। ওই সময় একজনকে ক্রিজে থাকার প্রয়োজন ছিল এবং সেই কাজটাই করেছেন সঞ্জু।”

ইডেন ম্যাচ ভারতের জন্য ছিল খুব গুরুত্বপূর্ণ। এক কথায় ‘ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল’। দাপুটে পারফরম্যান্স করে শেষ চারে উঠে গেল গৌতম গম্ভীরের দল। রবিবারের সন্ধ্যায় হাউসফুল ইডেনকে থ্রিলার উপহার দিল ভারত। ৪ মার্চ প্রথম সেমিফাইনাল হবে কলকাতায়, দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড। ৫ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল মুম্বইয়ে, মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। সেই ম্যাচে নামার আগেই ভারতীয় ব্যাটিংকে অক্সিজেন দিয়ে গেলেন সঞ্জু।

Follow Us
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ