AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mitchell Starc: কেন সাফল্য পাচ্ছিলেন না? খোলসা করলেন মিচেল স্টার্ক

IPL 2024, KKR vs LSG: নাইট জার্সিতে এ বার প্রথম দু-ম্যাচে ১০০ রান দিয়েছিলেন মিচেল স্টার্ক। এরপর এক ম্যাচে ২ উইকেট। কিন্তু আত্মবিশ্বাসী দেখায়নি স্টার্ককে। রবিবারের ইডেনে ৪ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন অজি পেসার। শেষ ওভারে অনবদ্য় বোলিং করেছেন এই বাঁ হাতি পেসার। সে কারণেই লখনউকে অনেক কম রানে আটকে রাখা সম্ভব হয়েছে। শুরুর দিকে কেন সাফল্য পাচ্ছিলেন না?

Mitchell Starc: কেন সাফল্য পাচ্ছিলেন না? খোলসা করলেন মিচেল স্টার্ক
Image Credit: BCCI
| Updated on: Apr 14, 2024 | 10:45 PM
Share

আইপিএলের নতুন মরসুম শুরুর অনেক আগে থেকেই শিরোনামে ছিলেন মিচেল স্টার্ক। সেটা যদিও পারফরম্য়ান্সের কারণে নয়। অন্য ইতিহাসে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে দামি ক্রিকেটারের ট্যাগ। দুবাইয়ের মিনি অকশনে মিচেল স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকায় নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ চড়তে থাকে। কেকেআর জার্সিতে প্রস্তুতি ম্যাচেও দুর্দান্ত পারফর্ম করেন। কিন্তু মূল টুর্নামেন্ট শুরু হতেই হতাশা!

নাইট জার্সিতে এ বার প্রথম দু-ম্যাচে ১০০ রান দিয়েছিলেন মিচেল স্টার্ক। এরপর এক ম্যাচে ২ উইকেট। কিন্তু আত্মবিশ্বাসী দেখায়নি স্টার্ককে। রবিবারের ইডেনে যেন নতুন মিচলে স্টার্ককে পাওয়া গেল। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথম জয় কেকেআরের। ৪ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন অজি পেসার। শেষ ওভারে অনবদ্য় বোলিং করেছেন এই বাঁ হাতি পেসার। সে কারণেই লখনউকে অনেক কম রানে আটকে রাখা সম্ভব হয়েছে। শুরুর দিকে কেন সাফল্য পাচ্ছিলেন না?

ইডেনে লখনউকে হারিয়ে মিচেল স্টার্ক বলেন, ‘আমাকে নিয়ে এতদিন কী লেখা হচ্ছিল, পড়িনি। গত দু-তিন বছর সেই অর্থে টি-টোয়েন্টি খেলিনি। হয়তো সে কারণেই এই ফরম্যাটে মানিয়ে নিতে, ছন্দে ফিরতে কিছুটা সময় লাগছে। আমিও চাই অবদান রাখতে। হয়তো আজ কিছুটা পেরেছি।’ মিচেল স্টার্ক টেস্ট ক্রিকেট নিয়মিত খেলেন। তেমনই ওয়ান ডেও। টি-টোয়েন্টি ক্রিকেট ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করতে হয়েছে। তবে, এই ম্যাচের পর স্টার্ক অনেকটাই আত্মবিশ্বাসী।

Follow Us