AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs BAN: সূর্যর ‘তেজ’ কম! ক্যাপ্টেনকে নিয়ে কী বলছেন দুই তরুণ?

India vs Bangladesh T20I: জিম্বাবোয়ে সফরে ডাক পেলেও চোটের কারণে শেষ মুহূর্তে ছিটকে গিয়েছিলেন। অবশেষে জাতীয় দলে সুযোগ এবং অভিষেক। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে সহজ জয় ভারতের। অভিষেকেই নজর কেড়েছেন দুই তরুণ মায়াঙ্ক যাদব ও নীতীশ কুমার রেড্ডি। ক্যাপ্টেন সূর্যকে নিয়ে কী বলছেন দুই তরুণ?

IND vs BAN: সূর্যর 'তেজ' কম! ক্যাপ্টেনকে নিয়ে কী বলছেন দুই তরুণ?
Image Credit: PTI
| Updated on: Oct 07, 2024 | 8:25 PM
Share

সম্ভাবনা ছিলই। অনেকটা তেমনই হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। জাতীয় দলে প্রথম বার ডাক পেয়েছিলেন রাজধানী এক্সপ্রেস মায়াঙ্ক যাদব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সীমিত সুযোগে নজর কেড়েছিলেন। তেমনই সানরাইজার্স হায়দরাবাদে আইপিএলের গত সংস্করণের আবিষ্কার নীতীশ কুমার রেড্ডি। ব্যাটিংয়ে দুর্দান্ত, বোলিংয়েও কাজ চালিয়ে দিতে পারেন। ফিল্ডিংয়ে অসাধারণ। জিম্বাবোয়ে সফরে ডাক পেলেও চোটের কারণে শেষ মুহূর্তে ছিটকে গিয়েছিলেন। অবশেষে জাতীয় দলে সুযোগ এবং অভিষেক। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে সহজ জয় ভারতের। অভিষেকেই নজর কেড়েছেন দুই তরুণ মায়াঙ্ক যাদব ও নীতীশ কুমার রেড্ডি। ক্যাপ্টেন সূর্যকে নিয়ে কী বলছেন দুই তরুণ?

সূর্যর ‘তেজ’ কম! তা হয়তো নয়। বরং ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে নিয়ে আপ্লুত দুই তরুণ। ক্যাপ্টেন হিসেবে পূর্ণ স্বাধীনতা দেন। যে কোনও পরিস্থিতিতেই মাথা ঠান্ডা রাখতে পারেন। সূর্য বন্দনায় এমনটাই বলছেন মায়াঙ্করা। অভিষেক করা দুই তরুণকে নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছে বিসিসিআই। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি জিতে মায়াঙ্ক বলছেন, ‘ও স্বাধীনতা দেয়। রান আপে যাওয়ার সময় সূর্য বলে, যেটা ইচ্ছে করছে, তেমনই কোরো। যে কোনও পেসারের কাছেই এই স্বাধীনতা বড় পাওয়া।’

অলরাউন্ডার নীতীশ যোগ করলেন, ‘সূর্য খুবই ঠান্ডা মাথার ক্যাপ্টেন। দুর্দান্ত নেতৃত্ব দিচ্ছে। আমাদের অভিষেক ম্যাচ। চাপে থাকাটাই স্বাভাবিক। কিন্তু ও কোনওরকম স্নায়ুর চাপে ভুগতে দেয়নি। যে কোনও তরুণ ক্রিকেটারই ক্যাপ্টেনের থেকে এমনটাই প্রত্যাশা করে।’ নীতীশ কুমার রেড্ডি উইকেট না পেলেও বল হাতে ভরসা দিয়েছেন। তেমনই হার্দিকের সঙ্গে অ্যাঙ্কর ইনিংসে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। অন্যদিকে, মায়াঙ্ক যাদব আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন মেডেন ওভারে। দ্বিতীয় ওভারেই উইকেটের খাতাও খোলেন। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি বুধবার নয়াদিল্লিতে।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত