AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup : অক্ষরের হাতেই শেষ বাবরদের জয়ের স্বপ্ন!

এর আগেই অক্ষরের বলে আউট হয়েছেন পাকিস্তানের সবচেয়ে বড় ভরসা বাবর আজম। মাত্র ৫ রান করে অফ স্টাম্পের বল মিস করে বোল্ড হন তিনি। ম্যাচের পর অক্ষর নিজেই জানিয়েছেন তাঁর ভাবনার কথা। কোন বল ঘুরছে, কোন বলের গতি পরিবর্তন হচ্ছে, সবকিছুই তিনি পর্যবেক্ষণ করেন। ব্যাটসম্যান কোথায় মারছেন সেই অনুযায়ী তাঁর বোলিংয়ে পরিবর্তন আনেন তিনি। অক্ষরের কোচ অমরীশ প্যাটেলের মতে, অক্ষরের সবচেয়ে বড় শক্তি তাঁর পর্যবেক্ষণ ক্ষমতা।

T20 World Cup : অক্ষরের হাতেই শেষ বাবরদের জয়ের স্বপ্ন!
Image Credit: Matthew Lewis-ICC/ICC via Getty Images
| Edited By: | Updated on: Feb 16, 2026 | 6:10 PM
Share

কলকাতা: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। তবে রবিবার বিশ্বকাপ ম্য়াচে দেখা গেল এক অন্য় ছবি। সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটলেন অক্ষর প্য়াটেল। কোনও বাড়তি উদযাপন নয়, কোনও ভ্যারিয়েশনও নয়, শুধু ঠান্ডা মাথায় খেললেন তিনি। ৩৪ বলে ৪৪ রান করা উসমান খানের উইকেট নিয়ে, কার্যত তিনি ম্য়াচের মোড় ঘুরিয়ে দেন। এই রান দলের উপর চাপ তৈরি করলেও, ধৈর্য হারাননি তিনি। শেষে অক্ষরের বলেই উসমান আউট হন। কার্যত সেখানেই শেষ হয়ে যায় পাক দলের লড়াই।

এর আগেই অক্ষরের বলে আউট হয়েছেন পাকিস্তানের সবচেয়ে বড় ভরসা বাবর আজম। মাত্র ৫ রান করে অফ স্টাম্পের বল মিস করে বোল্ড হন তিনি। ম্যাচের পর অক্ষর নিজেই জানিয়েছেন তাঁর ভাবনার কথা। কোন বল ঘুরছে, কোন বলের গতি পরিবর্তন হচ্ছে, সবকিছুই তিনি পর্যবেক্ষণ করেন। ব্যাটসম্যান কোথায় মারছেন সেই অনুযায়ী তাঁর বোলিংয়ে পরিবর্তন আনেন তিনি। অক্ষরের কোচ অমরীশ প্যাটেলের মতে, অক্ষরের সবচেয়ে বড় শক্তি তাঁর পর্যবেক্ষণ ক্ষমতা। বোলিংয়ের সময় তিনি এমনভাবে দৈর্ঘ্য বদলান, যাতে ব্যাটসম্যান আগাম কিছু না বুঝতে পারেন।

ব্যাট হাতেও অবদান রাখেন অক্ষর, তবে এই ম্যাচে তাঁর প্রয়োজন পড়েনি। ৪ থেকে ৮, যেকোনও পজিশনে ব্যাট করতে প্রস্তুত তিনি । তাঁর কাছে ব্যক্তিগত পরিসংখ্যানের চেয়ে দলের আস্থাই বেশি গুরুত্বপূর্ণ। এই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় অস্ত্র হয়তো অক্ষর প্য়াটেলই। যিনি কথায় নয়, কাজের দ্বারাই নিজেকে প্রমান করেছেন।