AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup 2024: বানভাসি ফ্লোরিডায় রোহিতদের অনুশীলন বাতিল, কানাডার বিরুদ্ধে ম্যাচ হবে তো?

Team India: নিউ ইয়র্কে এ বারের টি-২০ বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক করে ফ্লোরিডায় পৌঁছেছে মেন ইন ব্লু। ইতিমধ্যেই সুপার এইটে ওঠার টিকিট পেয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। অপরাজিত থেকে ভারত সুপার এইট সফর শুরু হবে কিনা, সেদিকে নজর থাকবে ক্রিকেট প্রেমীদের।

T20 World Cup 2024: বানভাসি ফ্লোরিডায় রোহিতদের অনুশীলন বাতিল, কানাডার বিরুদ্ধে ম্যাচ হবে তো?
T20 World Cup 2024: বানভাসি ফ্লোরিডায় রোহিতদের অনুশীলন বাতিল, কানাডার বিরুদ্ধে ম্যাচ হবে তো?Image Credit: BCCI
| Updated on: Jun 14, 2024 | 3:40 PM
Share

কলকাতা: বন্যায় একেবারে বিধ্বস্ত পরিস্থিতি ফ্লোরিডায়। ইতিমধ্যেই টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) নিউ ইয়র্ক পর্ব শেষ করে ফ্লোরিডায় পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট টিম। শনিবার লডারহিলে রয়েছে ভারত-কানাডা ম্যাচ। আর এই মুহূর্তে ফ্লোরিডা, মায়ামিতে বানভাসি অবস্থা। যার ফলে রোহিত-বিরাদের অনুশীলনে বিঘ্ন ঘটেছে। এই পরিস্থিতিতে এ বার ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে একটাই প্রশ্ন, ভারত-কানাডা (India vs Canada) ম্যাচ নির্বিঘ্নে হবে তো?

নিউজ-১৮-এর এক রিপোর্ট অনুযায়ী, টি-২০ বিশ্বকাপে কানাডা ম্যাচের আগে ফ্লোরিডায় ১৪ জুন ভারতের অনুশীলন ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেই প্র্যাক্টিস সেশন বাতিল করে দেওয়া হয়েছে। আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে জানানো হয়েছে পুরো সপ্তাহ জুড়েই সেখানে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে শনিবার হতে চলা ভারত-কানাডা ম্যাচ বাতিল হওয়ার সম্ভবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই মুহূর্তে দুরন্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। নিউ ইয়র্কে জয়ের হ্যাটট্রিক করে ফ্লোরিডায় পৌঁছেছে মেন ইন ব্লু। ইতিমধ্যেই সুপার এইটে ওঠার টিকিট পেয়েছে টিম ইন্ডিয়া। অপরাজিত থেকে ভারত সুপার এইট সফর শুরু হবে কিনা, সেদিকে নজর থাকবে ক্রিকেট প্রেমীদের।

মায়ামির উত্তর দিকে এক ঘণ্টার দূরত্বে অবস্থিত লডারহিল। সেখানে গ্রুপ পর্বে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড ও কানাডার ম্যাচ রয়েছে। ফ্লোরিডায় বানভাসি অবস্থার কারণে এই ম্যাচগুলিতে প্রভাব পড়তে পারে। এর আগে চলতি টি-২০ বিশ্বকাপে লডারহিলে শ্রীলঙ্কা ও নেপালের ম্যাচ ছিল। বৃষ্টির কারণে ওই ম্যাচ বাতিল হয়ে যায়। আজ, শুক্রবার লডারহিলে মার্কিন যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ম্যাচ রয়েছে। এ বার দেখার ওই ম্যাচ বিনা ব্যাঘাতে হয় কিনা।

Follow Us
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে