IND vs ENG: IPL মোডে ফেরো… রাজকোট টেস্টে জাডেজাকে ‘খোঁচা’ রোহিতের
Rohit Sharma: দলের কোনও ক্রিকেটার ভালো পারফর্ম করলে তাঁকে বাহবা দেন রোহিত শর্মা। তেমনই কোনও সতীর্থ আশানুরূপ পারফর্ম করতে না পারলে হতাশাও প্রকাশ করতে দেখা যায় হিটম্যানকে। রাজকোট টেস্টের প্রথম দিন সরফরাজ খান রান আউট হওয়ার পর রোহিত শর্মাকে ক্ষোভে টুপি ছুড়ে ফেলতে দেখা গিয়েছিল ড্রেসিংরুমে। এ বার রাজকোট টেস্টের দ্বিতীয় দিন আবার মাঠের মধ্যে রবীন্দ্র জাডেজাকে 'খোঁচা' দিতে দেখা গেল রোহিত শর্মাকে।

কলকাতা: টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) মাঠের মধ্যে ফিল্ডিংয়ের সময় এমন এমন কথা বলেন, যা নিয়ে আলোচনা চলতেই থাকে। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের মাঝে কমেন্ট্রি বক্সে ধারাভাষ্য দিতে গিয়ে যে কারণে দীনেশ কার্তিক হাসতে হাসতে বলেছিলেন, রোহিত শর্মা মাঠে যা বলেন, তা পরিবারের সকলের সঙ্গে বসে শোনার মতো নয়। বন্ধুরা যেমন একে অপরকে গালাগালি দিয়ে ডেকে থাকেন, আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন একাধিক ক্রিকেটাররা তাঁদের সতীর্থদের একই ভাবে ডাকেন। দলের কোনও ক্রিকেটার ভালো পারফর্ম করলে তাঁকে বাহবা দেন রোহিত শর্মা। তেমনই কোনও সতীর্থ আশানুরূপ পারফর্ম করতে না পারলে হতাশাও প্রকাশ করতে দেখা যায় হিটম্যানকে। রাজকোট টেস্টের প্রথম দিন সরফরাজ খান রান আউট হওয়ার পর রোহিত শর্মাকে ক্ষোভে টুপি ছুড়ে ফেলতে দেখা গিয়েছিল ড্রেসিংরুমে। এ বার রাজকোট টেস্টের দ্বিতীয় দিন আবার মাঠের মধ্যে রবীন্দ্র জাডেজাকে ‘খোঁচা’ দিতে দেখা গেল রোহিত শর্মাকে।
কী এমন হল যে জাডেজাকে হঠাৎই ‘খোঁচা’ দিলেন রোহিত?
আসলে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৪ ওভার বল করেছেন রবীন্দ্র জাডেজা। একদিকে প্রচুর রান দিয়েছেন যেমন, ঠিক তেমনই ২টি নো বল দিয়েছেন জাডেজা। ৩১তম ওভারে জাডেজা যখন জো রুটকে নো বল দেন সেই সময় খানিকটা খোঁচা দেওয়ার সুরেই রবীন্দ্র জাডেজাকে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বলেন, ‘জাডেজা আইপিএলে তো এত নো বল দাও না। তা হলে এখানে কেন? টি২০ ভেবে বল করো জাড্ডু।’
Rohit Sharma:
“Yaar, ye Jadeja IPL mein to itne No Balls nahi dalta. T20 samajh ke bowling kar, Jaddu. (Man, Jadeja doesn’t bowl this many No Balls in IPL. Think it’s a T20 game and bowl)”. pic.twitter.com/eBLagTwSDq
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 16, 2024
Rohit Sharma represents whole of Dinda Academy when he says “Jaddu samajh ye T20 hai, idhar No balls allowed nahi” 🔥 pic.twitter.com/cQ4s3aJOGm
— Dinda Academy (@academy_dinda) February 16, 2024
রোহিত মজার ছলে জাডেজাকে এ কথা বললেও, তা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। দ্বিতীয় দিন ব্যাটে-বলে দুই বিভাগেই জাডেজার জাদু দেখা যায়নি। রাজকোট টেস্টের প্রথম দিন সেঞ্চুরি (১১০ রান) করেছিলেন। দ্বিতীয় দিন মাত্র ২ রান যোগ করেই আউট হয়ে যান জাডেজা। আর ৪ ওভার বল করে ৩৩ রান দিয়েছেন। কিন্তু কোনও উইকেট পাননি। তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ২০৭। ১৩৩ রানে অপরাজিত বেন ডাকেট। সঙ্গে ৯ রানে অপরাজিত জো রুট।
