AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs PAK: পাক টিমে বড় সার্জারি প্রয়োজন… ভারতের কাছে হারতেই বাবরদের জন্য ‘বিশেষ ব্যবস্থা’

T20 World Cup 2024: রবিবার ভারতের কাছে বিশ্বকাপের ম্যাচে হেরেছে গ্রিন আর্মি। সেই হারের এখনও ২৪ ঘণ্টাও কাটেনি। এরই মাঝে পাক ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে বেশ কাটাছেঁড়া চলছে। টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তান (Pakistan) হারতেই পিসিবির পক্ষ থেকে 'বিশেষ ব্যবস্থা' নেওয়া হচ্ছে।

IND vs PAK: পাক টিমে বড় সার্জারি প্রয়োজন... ভারতের কাছে হারতেই বাবরদের জন্য 'বিশেষ ব্যবস্থা'
IND vs PAK: পাক টিমে বড় সার্জারি প্রয়োজন... ভারতের কাছে হারতেই বাবরদের জন্য 'বিশেষ ব্যবস্থা'Image Credit: PCB
| Updated on: Jun 10, 2024 | 6:06 PM
Share

কলকাতা: ফের একবার কাঠগড়ায় পাকিস্তান ক্রিকেট টিম। রবিবার ভারতের কাছে বিশ্বকাপের ম্যাচে হেরেছে গ্রিন আর্মি। সেই হারের এখনও ২৪ ঘণ্টাও কাটেনি। এরই মাঝে পাক ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে বেশ কাটাছেঁড়া চলছে। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতের কাছে পাকিস্তান (Pakistan) হারতেই পিসিবির পক্ষ থেকে ‘বিশেষ ব্যবস্থা’ নেওয়া হওয়ার পথে। অন্তত এমনই ইঙ্গিত দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি।

নিউ ইয়র্ক থেকে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, ‘আমি ভেবেছিলাম, ম্যাচ জেতার জন্য দলের ছোটোখাটো অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। কিন্তু এখন তো দেখছি আমাদের বড় অস্ত্রোপচারের প্রয়োজন।’ একইসঙ্গে পাকিস্তান ক্রিকেট টিমের জন্য ফিউচার প্ল্যানিং করার কথাও ভাবতে শুরু করেছে পিসিবি।

বিরাট-রোহিতরা ব্যাট হাতে ভালো পারফর্ম করতে পারেননি। কিন্তু তাতে ভারতের জয় আটকায়নি। পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এর পাশাপাশি বলেন, ‘আমরা যে ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরেছিলাম সেটা খুবই হতাশাজনক। এ বার যে ভাবে ভারতের কাছে হেরেছি, সেটাও চূড়ান্ত হতাশাজনক। আমাদের এখনই টিমের বাইরের ক্রিকেটারদের দিকে তাকানো শুরু করা দরকার। সকলে প্রশ্ন তুলতে শুরু করেছে, দল কেন পারফর্ম করতে পারছে না। বিশ্বকাপ এখনও চলছে। আমরা বসে বসে সবকিছুই দেখব।’

চলতি বিশ্বকাপে পাক ক্রিকেট টিম জোড়া ম্যাচ হেরে বেশ চাপে পড়ে গিয়েছে। এ বার বাবর আজমের টিমকে চলতি বিশ্বকাপে কানাডা ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিততেই হবে। তারপরও সুপার এইটে ওঠা পাকিস্তানের সহজ হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে নজর থাকবে গ্রিন আর্মির। যা থেকে পরিষ্কার পাকিস্তানের সুপার এইটে ওঠার পথ সহজ হচ্ছে না।

Follow Us